Dhaka ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

অস্ট্রেলিয়ার পেস আক্রমণে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

  • Desk News
  • Update Time : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫৫৩ Time View

অস্ট্রেলিয়ার বিধ্বংসী পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচে পরিণত করেন মিচেল স্টার্ক। এরপর তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই ফেরেন।

প্রথম ঘণ্টাতেই মাত্র ২২ বলের ব্যবধানে পাঁচ উইকেট তুলে নেন স্টার্ক। তার শিকার হন সাদমান, তানজিদ, শান্ত, মুমিনুল হক ও লিটন দাস।

অভিজ্ঞ মুশফিকুর রহিম প্রতিরোধের চেষ্টা করলেও ৪২ বলে ৫ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন। মধ্যাহ্নভোজের পর মেহেদী হাসান মিরাজ ১১ রান করে আউট হলে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের শঙ্কা তৈরি হয়।

তবে শেষদিকে শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদের লড়াইয়ে সেই লজ্জা এড়ায় বাংলাদেশ। ১৪ রান করে ইনিংসে সর্বোচ্চ রান করেন শরীফুল।

অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৬টি, প্যাট কামিন্স ৩টি এবং জশ হ্যাজলউড ১টি উইকেট নেন।

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্ট জিতে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  অভাব হার মানল মেধার কাছে, নৌকায় চা বিক্রি করেন বাবা—মেয়ে রুহি পেলেন ৭৫ লাখ টাকার স্কলারশিপ
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

অস্ট্রেলিয়ার পেস আক্রমণে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

Update Time : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার বিধ্বংসী পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচে পরিণত করেন মিচেল স্টার্ক। এরপর তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই ফেরেন।

প্রথম ঘণ্টাতেই মাত্র ২২ বলের ব্যবধানে পাঁচ উইকেট তুলে নেন স্টার্ক। তার শিকার হন সাদমান, তানজিদ, শান্ত, মুমিনুল হক ও লিটন দাস।

অভিজ্ঞ মুশফিকুর রহিম প্রতিরোধের চেষ্টা করলেও ৪২ বলে ৫ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন। মধ্যাহ্নভোজের পর মেহেদী হাসান মিরাজ ১১ রান করে আউট হলে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের শঙ্কা তৈরি হয়।

তবে শেষদিকে শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদের লড়াইয়ে সেই লজ্জা এড়ায় বাংলাদেশ। ১৪ রান করে ইনিংসে সর্বোচ্চ রান করেন শরীফুল।

অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৬টি, প্যাট কামিন্স ৩টি এবং জশ হ্যাজলউড ১টি উইকেট নেন।

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্ট জিতে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন করলো প্রেমিক, বাঁচাতে গিয়ে আহত বাবা-মা