Dhaka ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

‘আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

জাতীয় সংসদে সংসদ সদস্যদের হট্টগোল ও একে অপরের বক্তব্যে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেছেন, এ ধরনের আচরণ সংসদের ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ নয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতার বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল ও বাগবিতণ্ডার পর সংসদ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন স্পিকার।

বিকেল ৩টায় জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

হট্টগোলের একপর্যায়ে স্পিকার বলেন, ‘আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আজকে একে অপরকে কথা বলার সুযোগকে যেভাবে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখেছি, এটা সংসদের জন্য ভালো লক্ষণ নয়।’

সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে সচল রাখতে এবং জনগণের এই প্রতিষ্ঠানকে কার্যকর রাখতে হলে সংসদের কার্যপ্রণালি বিধি বা রুলস অব প্রসিডিউর কঠোরভাবে মেনে চলতে হবে।

স্পিকার বলেন, ‘আপনাদের বলব, সংসদের রুলস অব প্রসিডিউর পড়ুন। স্পিকার যখন কথা বলেন তখন সবাইকে বসে শুনতে হয়।’

তিনি আরও বলেন, সংসদের আইন ও বিধি না মানলে বা তা ভঙ্গ করলে সংসদের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। স্পষ্ট সতর্কবার্তা দিয়ে স্পিকার বলেন, ‘এই আইন-নীতি যদি না মানেন, ভঙ্গ করেন তাহলে এই সংসদ বেশিদিন চলবে না।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন সংসদ সদস্য পরস্পরের বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং হট্টগোল শুরু হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সংসদের কার্যপ্রণালি ও শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্পিকারের বক্তব্যে সংসদে পারস্পরিক মতপার্থক্য থাকলেও তা যেন নিয়মতান্ত্রিক ও সংসদীয় পদ্ধতিতে প্রকাশ করা হয়, সেই বার্তাই উঠে আসে। জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সংসদের মর্যাদা ও কার্যকারিতা বজায় রাখতে সব সংসদ সদস্যকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  র‍্যাব-৯ অভিযানে দোয়ারাবাজার গণধর্ষণ মামলার মূল আসামি অমল দাস গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

‘আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

Update Time : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

জাতীয় সংসদে সংসদ সদস্যদের হট্টগোল ও একে অপরের বক্তব্যে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেছেন, এ ধরনের আচরণ সংসদের ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ নয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতার বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল ও বাগবিতণ্ডার পর সংসদ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন স্পিকার।

বিকেল ৩টায় জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

হট্টগোলের একপর্যায়ে স্পিকার বলেন, ‘আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আজকে একে অপরকে কথা বলার সুযোগকে যেভাবে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখেছি, এটা সংসদের জন্য ভালো লক্ষণ নয়।’

সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে সচল রাখতে এবং জনগণের এই প্রতিষ্ঠানকে কার্যকর রাখতে হলে সংসদের কার্যপ্রণালি বিধি বা রুলস অব প্রসিডিউর কঠোরভাবে মেনে চলতে হবে।

স্পিকার বলেন, ‘আপনাদের বলব, সংসদের রুলস অব প্রসিডিউর পড়ুন। স্পিকার যখন কথা বলেন তখন সবাইকে বসে শুনতে হয়।’

তিনি আরও বলেন, সংসদের আইন ও বিধি না মানলে বা তা ভঙ্গ করলে সংসদের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। স্পষ্ট সতর্কবার্তা দিয়ে স্পিকার বলেন, ‘এই আইন-নীতি যদি না মানেন, ভঙ্গ করেন তাহলে এই সংসদ বেশিদিন চলবে না।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন সংসদ সদস্য পরস্পরের বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং হট্টগোল শুরু হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সংসদের কার্যপ্রণালি ও শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্পিকারের বক্তব্যে সংসদে পারস্পরিক মতপার্থক্য থাকলেও তা যেন নিয়মতান্ত্রিক ও সংসদীয় পদ্ধতিতে প্রকাশ করা হয়, সেই বার্তাই উঠে আসে। জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সংসদের মর্যাদা ও কার্যকারিতা বজায় রাখতে সব সংসদ সদস্যকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  কারাবন্দিরা কথা বলতে পারবেন ভিডিও কলে, মানতে হবে যেসব নিয়ম