Dhaka ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন জগন্নাথপুরে যোগ দিয়েই ‘অনুমতি ছাড়া কথা নয়’, বললেন কর্মকর্তা তুলি নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজার-৩ এমপি নাসের রহমান

ইতালির বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি, ৭ ঘণ্টার বেশি সময় ধরে বিমানের ভেতর আড়াই শতাধিক যাত্রী

ইতালির রোম বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে সাত ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকাগামী একটি ফ্লাইট। বিজি-৩০৬ ফ্লাইটে থাকা আড়াই শতাধিক যাত্রী দীর্ঘ সময় ধরে উড়োজাহাজের ভেতরে অবস্থান করায় চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, কানাডার টরন্টো থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমানটি। শুক্রবার (৭ আগস্ট) সকালে জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও ত্রুটি মেরামত করে বিমানটি এখনো ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারেনি।

ফ্লাইটের যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু, বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন। তাদের অভিযোগ, এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও যাত্রীদের বিমান থেকে নামিয়ে টার্মিনালে নেওয়ার ব্যবস্থা করা হয়নি।

আটকে পড়া এক যাত্রী জানান, দীর্ঘ সময় ধরে গরম ও অস্বস্তিকর পরিবেশে অবস্থান করায় যাত্রীরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। ফ্লাইটটি কখন ঢাকার উদ্দেশে ছাড়বে, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে।

ভুক্তভোগী যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান করে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, ঘটনাটি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটির ধরন এবং কখন ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রোম ছাড়বে, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।

আরও পড়ুনঃ  ইরানে যৌথ হামলা: চীন-রাশিয়া কেন ‘সাইডলাইনে’
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ

ইতালির বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি, ৭ ঘণ্টার বেশি সময় ধরে বিমানের ভেতর আড়াই শতাধিক যাত্রী

Update Time : ১১:৪৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

ইতালির রোম বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে সাত ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকাগামী একটি ফ্লাইট। বিজি-৩০৬ ফ্লাইটে থাকা আড়াই শতাধিক যাত্রী দীর্ঘ সময় ধরে উড়োজাহাজের ভেতরে অবস্থান করায় চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, কানাডার টরন্টো থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমানটি। শুক্রবার (৭ আগস্ট) সকালে জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও ত্রুটি মেরামত করে বিমানটি এখনো ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারেনি।

ফ্লাইটের যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু, বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন। তাদের অভিযোগ, এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও যাত্রীদের বিমান থেকে নামিয়ে টার্মিনালে নেওয়ার ব্যবস্থা করা হয়নি।

আটকে পড়া এক যাত্রী জানান, দীর্ঘ সময় ধরে গরম ও অস্বস্তিকর পরিবেশে অবস্থান করায় যাত্রীরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। ফ্লাইটটি কখন ঢাকার উদ্দেশে ছাড়বে, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে।

ভুক্তভোগী যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান করে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, ঘটনাটি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটির ধরন এবং কখন ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রোম ছাড়বে, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।

আরও পড়ুনঃ  ট্রাম্পের কাছে নতি স্বীকারে নারাজ ইউরোপের নেতারা