Dhaka ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন জগন্নাথপুরে যোগ দিয়েই ‘অনুমতি ছাড়া কথা নয়’, বললেন কর্মকর্তা তুলি নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজার-৩ এমপি নাসের রহমান

ইন্দোনেশিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়লো সুখোই সু-৩০ যুদ্ধবিমান

  • Desk News
  • Update Time : ০৮:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৫৬৭ Time View

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির মারোসে অবস্থিত সুলতান হাসানউদ্দিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানবাহিনীর একটি সুখোই সু-৩০ যুদ্ধবিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে বিমানবন্দরের ১৩ নম্বর রানওয়ে দিয়ে অবতরণের সময় যুদ্ধবিমানটি রানওয়ের পাশের ঘাসযুক্ত মাটিতে ছিটকে গিয়ে আটকে যায়।

এ ঘটনায় বিমানটির ক্রুদের অবস্থা এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইন্দোনেশিয়ার বিমানবাহিনী।

তবে দুর্ঘটনার কারণে বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইটের ওঠানামায় কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আনতারা নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে বিমানবন্দরের মুখপাত্র তৌফুদ যুধিস্তিরা জানান, দুর্ঘটনাটি পশ্চিম রানওয়েতে ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ হাজার ১০০ মিটার দীর্ঘ উত্তর-দক্ষিণমুখী মূল রানওয়ে সচল রয়েছে। ফলে দুর্ঘটনার পরও বাণিজ্যিক ফ্লাইটের চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, যে রানওয়ে থেকে সুখোই সু-৩০ যুদ্ধবিমানটি ছিটকে পড়েছে, সেটির দৈর্ঘ্য ২ হাজার ৫০০ মিটার।

আরও পড়ুনঃ  নেপালে বন্যায় বাংলাদেশিদের হতাহতের বিষয়ে যা জানাল রাষ্ট্রদূত
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ

ইন্দোনেশিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়লো সুখোই সু-৩০ যুদ্ধবিমান

Update Time : ০৮:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির মারোসে অবস্থিত সুলতান হাসানউদ্দিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানবাহিনীর একটি সুখোই সু-৩০ যুদ্ধবিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে বিমানবন্দরের ১৩ নম্বর রানওয়ে দিয়ে অবতরণের সময় যুদ্ধবিমানটি রানওয়ের পাশের ঘাসযুক্ত মাটিতে ছিটকে গিয়ে আটকে যায়।

এ ঘটনায় বিমানটির ক্রুদের অবস্থা এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইন্দোনেশিয়ার বিমানবাহিনী।

তবে দুর্ঘটনার কারণে বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইটের ওঠানামায় কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আনতারা নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে বিমানবন্দরের মুখপাত্র তৌফুদ যুধিস্তিরা জানান, দুর্ঘটনাটি পশ্চিম রানওয়েতে ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ হাজার ১০০ মিটার দীর্ঘ উত্তর-দক্ষিণমুখী মূল রানওয়ে সচল রয়েছে। ফলে দুর্ঘটনার পরও বাণিজ্যিক ফ্লাইটের চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, যে রানওয়ে থেকে সুখোই সু-৩০ যুদ্ধবিমানটি ছিটকে পড়েছে, সেটির দৈর্ঘ্য ২ হাজার ৫০০ মিটার।

আরও পড়ুনঃ  ‘ওরা আমাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে’—মৃত্যুর আগে বাবা-মাকে বলেছিলেন মুন্নি