Dhaka ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

ইফার বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন যে ৫ আলেম

  • desk news
  • Update Time : ০৮:৩৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২১ Time View

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন বোর্ড অব গভর্নরস গঠন করেছে সরকার। ‘ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫’- এর ৬(১) ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এতে পদাধিকার বলে ছয়জন এবং সরকার মনোনীত সাতজনসহ (দুইজন সংসদ সদস্য এবং পাঁচ জন আলেম) মোট ১৩ জনকে বোর্ড অব গভর্নরসের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদাধিকার বলে নিযুক্তদের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে চেয়ারম্যান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে গভর্নর করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে করা হয়েছে সদস্য-সচিব।

সরকারের মনোনীত দুইজন সংসদ সদস্যও বোর্ডে গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা হলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এছাড়া বাংলাদেশের প্রখ্যাত মুসলিম পণ্ডিত ও ধর্মীয় তাত্ত্বিকদের মধ্য থেকে সরকার পাঁচজনকে গভর্নর হিসেবে মনোনীত করেছে।

তারা হলেন- ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, বরিশালের চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মারকাযুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি আজাহারুল ইসলাম এবং নূরে মদীনা আল-আরাবিয়া মাদরাসার অধ্যক্ষ যাত্রাবাড়ীর বাইতুল মামুর জামে মসজিদের খতিব ও সম্মিলিত ইমাম খতিব পরিষদের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকার বলে নিযুক্ত গভর্নররা ছাড়া অন্যান্য গভর্নরদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর। তবে তিন বছর পার হলেও তাদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গভর্নর দায়িত্ব পালন করে যাবেন।

আরও পড়ুনঃ  উল্টো পথে সরকার ব্যয়সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে

এতে আরও বলা হয়, সরকার প্রয়োজনবোধে যে কোনো সময় পদাধিকার বলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্যান্য গভর্নর বা গভর্নরদের পরিবর্তন করতে পারবে বা তাদের পদ শূন্য ঘোষণা করতে পারবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

ইফার বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন যে ৫ আলেম

Update Time : ০৮:৩৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন বোর্ড অব গভর্নরস গঠন করেছে সরকার। ‘ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫’- এর ৬(১) ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এতে পদাধিকার বলে ছয়জন এবং সরকার মনোনীত সাতজনসহ (দুইজন সংসদ সদস্য এবং পাঁচ জন আলেম) মোট ১৩ জনকে বোর্ড অব গভর্নরসের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদাধিকার বলে নিযুক্তদের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে চেয়ারম্যান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে গভর্নর করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে করা হয়েছে সদস্য-সচিব।

সরকারের মনোনীত দুইজন সংসদ সদস্যও বোর্ডে গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা হলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এছাড়া বাংলাদেশের প্রখ্যাত মুসলিম পণ্ডিত ও ধর্মীয় তাত্ত্বিকদের মধ্য থেকে সরকার পাঁচজনকে গভর্নর হিসেবে মনোনীত করেছে।

তারা হলেন- ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, বরিশালের চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মারকাযুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি আজাহারুল ইসলাম এবং নূরে মদীনা আল-আরাবিয়া মাদরাসার অধ্যক্ষ যাত্রাবাড়ীর বাইতুল মামুর জামে মসজিদের খতিব ও সম্মিলিত ইমাম খতিব পরিষদের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকার বলে নিযুক্ত গভর্নররা ছাড়া অন্যান্য গভর্নরদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর। তবে তিন বছর পার হলেও তাদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গভর্নর দায়িত্ব পালন করে যাবেন।

আরও পড়ুনঃ  ‘ওরা আমাকে মেরে ফেলবে’, সিজারের আগে নারীর আর্তনাদ; অতঃপর