Dhaka ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির সামনে মানববন্ধন: ভাতা-নিরাপত্তার দাবি পর্যবেক্ষকদের

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৩ Time View

ভাতা ও নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)। আজ রোববার দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হয়।

ইওএসের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নির্বাচন পর্যবেক্ষকদের যাতায়াত ও খাবার ভাতা প্রদান এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

সংগঠনটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ন্যায্য যাতায়াত ও খাবার ভাতা নিশ্চিত করা, দায়িত্ব পালনের সময় পর্যাপ্ত নিরাপত্তা প্রদান এবং পর্যবেক্ষক পরিচয়পত্র (আইডি কার্ড) প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ।

ইওএসের পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষকরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেন। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং পরিচয়পত্র প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা নিরসনের লক্ষ্যেই এই শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণের পরিবেশকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানানো হয়।

সংগঠনটি আরও জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। মানববন্ধনে ইওএসের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকরা অংশ নেন।

আরও পড়ুনঃ  সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ইসির সামনে মানববন্ধন: ভাতা-নিরাপত্তার দাবি পর্যবেক্ষকদের

Update Time : ০৪:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬

ভাতা ও নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)। আজ রোববার দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হয়।

ইওএসের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নির্বাচন পর্যবেক্ষকদের যাতায়াত ও খাবার ভাতা প্রদান এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

সংগঠনটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ন্যায্য যাতায়াত ও খাবার ভাতা নিশ্চিত করা, দায়িত্ব পালনের সময় পর্যাপ্ত নিরাপত্তা প্রদান এবং পর্যবেক্ষক পরিচয়পত্র (আইডি কার্ড) প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ।

ইওএসের পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষকরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেন। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং পরিচয়পত্র প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা নিরসনের লক্ষ্যেই এই শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণের পরিবেশকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানানো হয়।

সংগঠনটি আরও জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। মানববন্ধনে ইওএসের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকরা অংশ নেন।

আরও পড়ুনঃ  রাত ৮টার পর দোকান-শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের একাংশের