Dhaka ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার

  • desk news
  • Update Time : ০৬:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫৪০ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোমবার (২৪ আগস্ট) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২৩ আগস্ট) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ‘ব্যর্থতার’ চিত্র তুলে ধরতে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে সরকারের গত ১৮০ দিনের কার্যক্রম, বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়ে এনসিপির মূল্যায়ন তুলে ধরা হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা ও সীমাবদ্ধতার বিষয়গুলোও তুলে ধরবেন দলটির নেতারা।

আরও পড়ুনঃ  বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান-নির্বাচন করতে পারবেন না
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার

Update Time : ০৬:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোমবার (২৪ আগস্ট) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২৩ আগস্ট) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ‘ব্যর্থতার’ চিত্র তুলে ধরতে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে সরকারের গত ১৮০ দিনের কার্যক্রম, বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়ে এনসিপির মূল্যায়ন তুলে ধরা হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা ও সীমাবদ্ধতার বিষয়গুলোও তুলে ধরবেন দলটির নেতারা।

আরও পড়ুনঃ  দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি