Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

এসএসসিতে ফেল করে স্কুলছাত্রীর আত্মহত্যা,ক্লাসে ছিল রোল ২-৩-এর মধ্যে

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় ফেল করে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল ওই গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কারিনা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিদ্যালয়ে কারিনার রোল নম্বর সাধারণত দুই বা তিনের মধ্যে থাকত। তবে এবারের এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হয় সে। মোবাইল ফোনে নিজেই পরীক্ষার ফলাফল দেখার পর কারিনা ঘরে চলে যায়।

পরে পরিবারের সদস্যরা অনেকক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখতে পান, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে সে। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

ওসি তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শিক্ষার্থীদের ফলাফলজনিত মানসিক চাপের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অভিভাবক ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের ব্যর্থতার সময় তাদের পাশে দাঁড়ানো এবং মানসিকভাবে সহায়তা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

এসএসসিতে ফেল করে স্কুলছাত্রীর আত্মহত্যা,ক্লাসে ছিল রোল ২-৩-এর মধ্যে

Update Time : ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় ফেল করে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল ওই গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কারিনা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিদ্যালয়ে কারিনার রোল নম্বর সাধারণত দুই বা তিনের মধ্যে থাকত। তবে এবারের এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হয় সে। মোবাইল ফোনে নিজেই পরীক্ষার ফলাফল দেখার পর কারিনা ঘরে চলে যায়।

পরে পরিবারের সদস্যরা অনেকক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখতে পান, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে সে। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

ওসি তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শিক্ষার্থীদের ফলাফলজনিত মানসিক চাপের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অভিভাবক ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের ব্যর্থতার সময় তাদের পাশে দাঁড়ানো এবং মানসিকভাবে সহায়তা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  সিলেটে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, ফল বিপর্যয়ের কারণ সিসি ক্যামেরা?