Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

কান্নায় ভেঙে পড়ে জ্যোতি, বললেন ‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’

দীর্ঘদিন ধরে অভিনয়ে কাজ না পাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও ব্যক্তিগত আক্রমণসহ নানা অভিযোগ তুলে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। জ্যোতির দাবি, প্রায় দুই বছর ধরে নতুন কোনো কাজ পাচ্ছেন না। এতে তিনি মানসিক ও আর্থিক—দুই ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন।

লাইভে জ্যোতিকা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাকে পেশাগতভাবে দূরে সরিয়ে রাখছে। তবে এ বিষয়ে কারও নাম উল্লেখ করেননি তিনি। তার ভাষ্য, বিভিন্ন ধরনের গ্রুপিং ও রাজনৈতিক পরিচয়ের কারণে অনেকেই তার সঙ্গে কাজ করতে আগ্রহী হচ্ছেন না।

আবেগাপ্লুত হয়ে অভিনেত্রী বলেন, ‘আমি হেল্পলেস। আমি আর ঘুরে দাঁড়াতে পারব কিনা জানি না।’ একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।’

জ্যোতির দাবি, ২০২৪ সালের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি বেড়ে যায়। একই সময়ে একাধিক মামলার মুখোমুখি হওয়ার কথাও জানান তিনি। এসব পরিস্থিতির কারণে দীর্ঘ সময় স্বাভাবিকভাবে চলাফেরা করতেও সমস্যায় পড়েছেন বলে দাবি করেন এই অভিনেত্রী।

কাজ না থাকায় আর্থিক সংকটের কথাও তুলে ধরেন জ্যোতিকা। তিনি জানান, অনেক সময় বাবা-মায়ের কাছ থেকেও আর্থিক সহায়তা নিতে হচ্ছে। বিষয়টি তাকে মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছে।

তিনি বলেন, ‘আমি কারও কাছে গিয়ে কাজ চাইতে পারি না, আপস করেও কাজ করতে পারি না। আমার জীবনটা নরকের মতো হয়ে গেছে।’

ফেসবুক লাইভে বর্তমান সরকারের কাছেও সহযোগিতার আবেদন জানান জ্যোতিকা। নিজের পরিস্থিতির একটি স্থায়ী সমাধান চান তিনি, যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন এবং অভিনয় পেশায় কাজ করার সুযোগ পান।

### রাজনৈতিক অবস্থান নিয়েও বিতর্ক

জ্যোতিকা জ্যোতির রাজনৈতিক অবস্থান নিয়েও অতীতে আলোচনা-সমালোচনা হয়েছে। আওয়ামী লীগ-সমর্থক শিল্পী হিসেবে পরিচিত এই অভিনেত্রী ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন বিতর্কের মুখে পড়েন।

আরও পড়ুনঃ  নেপালে ভয় পেলেন অপু বিশ্বাস, কী কারণে?

একই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তার কর্মস্থল নিয়েও আলোচনা তৈরি হয়েছিল। সে সময়ও ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক ফেসবুক লাইভে জ্যোতিকা জ্যোতি তার বর্তমান সংকটের কথা তুলে ধরে পেশাগতভাবে আবারও কাজের সুযোগ পাওয়ার আকাঙ্ক্ষার কথা জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

কান্নায় ভেঙে পড়ে জ্যোতি, বললেন ‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’

Update Time : ০২:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

দীর্ঘদিন ধরে অভিনয়ে কাজ না পাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও ব্যক্তিগত আক্রমণসহ নানা অভিযোগ তুলে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। জ্যোতির দাবি, প্রায় দুই বছর ধরে নতুন কোনো কাজ পাচ্ছেন না। এতে তিনি মানসিক ও আর্থিক—দুই ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন।

লাইভে জ্যোতিকা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাকে পেশাগতভাবে দূরে সরিয়ে রাখছে। তবে এ বিষয়ে কারও নাম উল্লেখ করেননি তিনি। তার ভাষ্য, বিভিন্ন ধরনের গ্রুপিং ও রাজনৈতিক পরিচয়ের কারণে অনেকেই তার সঙ্গে কাজ করতে আগ্রহী হচ্ছেন না।

আবেগাপ্লুত হয়ে অভিনেত্রী বলেন, ‘আমি হেল্পলেস। আমি আর ঘুরে দাঁড়াতে পারব কিনা জানি না।’ একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।’

জ্যোতির দাবি, ২০২৪ সালের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি বেড়ে যায়। একই সময়ে একাধিক মামলার মুখোমুখি হওয়ার কথাও জানান তিনি। এসব পরিস্থিতির কারণে দীর্ঘ সময় স্বাভাবিকভাবে চলাফেরা করতেও সমস্যায় পড়েছেন বলে দাবি করেন এই অভিনেত্রী।

কাজ না থাকায় আর্থিক সংকটের কথাও তুলে ধরেন জ্যোতিকা। তিনি জানান, অনেক সময় বাবা-মায়ের কাছ থেকেও আর্থিক সহায়তা নিতে হচ্ছে। বিষয়টি তাকে মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছে।

তিনি বলেন, ‘আমি কারও কাছে গিয়ে কাজ চাইতে পারি না, আপস করেও কাজ করতে পারি না। আমার জীবনটা নরকের মতো হয়ে গেছে।’

ফেসবুক লাইভে বর্তমান সরকারের কাছেও সহযোগিতার আবেদন জানান জ্যোতিকা। নিজের পরিস্থিতির একটি স্থায়ী সমাধান চান তিনি, যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন এবং অভিনয় পেশায় কাজ করার সুযোগ পান।

### রাজনৈতিক অবস্থান নিয়েও বিতর্ক

জ্যোতিকা জ্যোতির রাজনৈতিক অবস্থান নিয়েও অতীতে আলোচনা-সমালোচনা হয়েছে। আওয়ামী লীগ-সমর্থক শিল্পী হিসেবে পরিচিত এই অভিনেত্রী ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন বিতর্কের মুখে পড়েন।

আরও পড়ুনঃ  মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন কোহলি-আনুশকা, দাম কত?