Dhaka ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

কান্নার সময় মানুষ আসলে কী চায়?

  • online desk
  • Update Time : ০৪:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৫২৪ Time View

চোখের সামনে কাউকে কান্নায় ভেঙে পড়তে দেখলে অনেকেই অস্বস্তিতে পড়ে যান। কী বলবেন বা কীভাবে তাকে সান্ত্বনা দেবেন, বুঝে উঠতে না পেরে অনেক সময় বলে ফেলেন—‘কেঁদো না’, ‘সব ঠিক হয়ে যাবে’ কিংবা ‘শক্ত হও’। তবে বিশেষজ্ঞদের মতে, এসব কথা সবসময় সান্ত্বনা দেওয়ার বদলে উল্টো ওই ব্যক্তির ওপর চাপ তৈরি করতে পারে।
কেউ কাঁদলে প্রথমেই তার সমস্যার সমাধান করার চেষ্টা না করে পাশে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ কান্নার মুহূর্তে অনেক মানুষ সমাধান নয়, বরং একজন মনোযোগী শ্রোতা চান।

এ সময় বলা যেতে পারে, ‘আমি তোমার পাশে আছি’, ‘তুমি চাইলে আমাকে বলতে পারো কী হয়েছে’, ‘তোমার যেমন লাগছে, সেটা স্বাভাবিক’ কিংবা ‘তোমার জন্য এটা নিশ্চয়ই খুব কঠিন।’ এ ধরনের কথা ওই ব্যক্তিকে বোঝায় যে তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তিনি একা নন।

বিশেষজ্ঞদের মতে, ‘কেঁদো না’, ‘সব ঠিক হয়ে যাবে’, ‘বিষয়টা এতটা খারাপ নয়’, ‘শক্ত হও’ কিংবা ‘ভুলে যাও’—এ ধরনের কথা অনেক সময় মানুষের অনুভূতিকে ছোট করে দেখাতে পারে। ফলে তিনি আরও চাপে পড়ে যেতে পারেন।

আরও পড়ুনঃ  টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

কান্নার সময় মানুষ আসলে কী চায়?

Update Time : ০৪:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

চোখের সামনে কাউকে কান্নায় ভেঙে পড়তে দেখলে অনেকেই অস্বস্তিতে পড়ে যান। কী বলবেন বা কীভাবে তাকে সান্ত্বনা দেবেন, বুঝে উঠতে না পেরে অনেক সময় বলে ফেলেন—‘কেঁদো না’, ‘সব ঠিক হয়ে যাবে’ কিংবা ‘শক্ত হও’। তবে বিশেষজ্ঞদের মতে, এসব কথা সবসময় সান্ত্বনা দেওয়ার বদলে উল্টো ওই ব্যক্তির ওপর চাপ তৈরি করতে পারে।
কেউ কাঁদলে প্রথমেই তার সমস্যার সমাধান করার চেষ্টা না করে পাশে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ কান্নার মুহূর্তে অনেক মানুষ সমাধান নয়, বরং একজন মনোযোগী শ্রোতা চান।

এ সময় বলা যেতে পারে, ‘আমি তোমার পাশে আছি’, ‘তুমি চাইলে আমাকে বলতে পারো কী হয়েছে’, ‘তোমার যেমন লাগছে, সেটা স্বাভাবিক’ কিংবা ‘তোমার জন্য এটা নিশ্চয়ই খুব কঠিন।’ এ ধরনের কথা ওই ব্যক্তিকে বোঝায় যে তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তিনি একা নন।

বিশেষজ্ঞদের মতে, ‘কেঁদো না’, ‘সব ঠিক হয়ে যাবে’, ‘বিষয়টা এতটা খারাপ নয়’, ‘শক্ত হও’ কিংবা ‘ভুলে যাও’—এ ধরনের কথা অনেক সময় মানুষের অনুভূতিকে ছোট করে দেখাতে পারে। ফলে তিনি আরও চাপে পড়ে যেতে পারেন।

আরও পড়ুনঃ  আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!