Dhaka ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

‘কিস্তির চাপে’ ছেলের বিষপান, শোক সইতে না পেরে বাবার মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে মানসিক চাপে এক যুবকের বিষপানে মৃত্যুর অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর ও মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে কিছুক্ষণ পর তার বাবারও মৃত্যু হয়েছে। পরে একই সঙ্গে জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয় বাবা-ছেলেকে।
সোমবার (১৭ আগস্ট) মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন—লিটন কাজী (৩২) ও তার বাবা মান্নান কাজী (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে রবিবার সকালে বিষপান করেন লিটন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।এদিকে সোমবার বিকালে লিটনের মরদেহ বাড়িতে আনা হলে তা দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন তার বাবা মান্নান কাজী। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাশাপাশি তাদের দাফন করা হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মৃতের ভাই থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  হাতকড়াসহ পালিয়ে আসামির ফেসবুক লাইভ, অতঃপর...
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

‘কিস্তির চাপে’ ছেলের বিষপান, শোক সইতে না পেরে বাবার মৃত্যু

Update Time : ০২:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে মানসিক চাপে এক যুবকের বিষপানে মৃত্যুর অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর ও মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে কিছুক্ষণ পর তার বাবারও মৃত্যু হয়েছে। পরে একই সঙ্গে জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয় বাবা-ছেলেকে।
সোমবার (১৭ আগস্ট) মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন—লিটন কাজী (৩২) ও তার বাবা মান্নান কাজী (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে রবিবার সকালে বিষপান করেন লিটন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।এদিকে সোমবার বিকালে লিটনের মরদেহ বাড়িতে আনা হলে তা দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন তার বাবা মান্নান কাজী। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাশাপাশি তাদের দাফন করা হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মৃতের ভাই থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ