Dhaka ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় রক্ত পরীক্ষার সময় প্রাণ গেল নিউমোনিয়া আক্রান্ত শিশুর

  • Reporter Name
  • Update Time : ০১:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫০৬ Time View

মৌলভীবাজারের কুলাউড়ায় রক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশুটির নাম রিহান (৩ মাস), তার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ভাটেরায়।

জানা গেছে, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিউমোনিয়া আক্রান্ত শিশুকে গতকাল শনিবার রাত ৭টার দিকে সরকারি হাসপাতালে সম্মুখে তাজমহল ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার জন্য নিয়ে যান অভিভাবকরা। এ সময় নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাস বয়সী এই শিশুর রক্তের নমুনা সংগ্রহের সময় কান্নাকাটি করে কাঁপুনি উঠে নিল হয়ে যায়। পরে দ্রুত এই শিশুকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।সরেজমিন ঘটনার খবর পেয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন এই প্রতিবেদককে। 

মৃত শিশুর বাবা রিপন সিদ্দিকী বলেন, তিন মাস বয়সী ছেলে রিহান গত এক সপ্তাহ থেকে জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত। গত শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান শিশুকে। ভর্তির পর থেকে ক্যানুলার মাধ্যমে ইনজেকশন ও চিকিৎসা চলছিল। ডাক্তারের পরামর্শে এক্স-রে ও সিবিসি পরীক্ষার জন্য গতকাল শনিবার সন্ধ্যায় সরকারি হাসপাতালে সম্মুখে তাজমহল ডায়াগনস্টিক সেন্টারে যাই। এক্স-রে পরীক্ষার পর সিবিসি জন্য রক্তের নমুনা সংগ্রহের সময় শিশু কান্নাকাটি করে কাঁপুনি উঠে নিল হয়ে যায়।শিশুটির বাবা জানান, ডায়াগনস্টিক সেন্টারের লোকজন শিশুর হাত থেকে রক্ত নিতে না পেরে পায়ে নিতে গেলে বাচ্চা কান্নাকাটি করে অবশ হয়ে যায়। এসময় আবার তাকে সরকারি হাসপাতালের চিকিৎসকের কাছে নিয়ে আসি। হাসপাতাল থেকে পরীক্ষার জন্য যাওয়ার সময় শিশুটি স্বাভাবিক ছিল। তাজমহল ডায়াগনস্টিক সেন্টারের লোকজনের অবহেলাজনিত কারণে আমার বাচ্চার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

কুলাউড়া কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডা. জেরিন জানান, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। হাসপাতালে বাইরে রোগীর স্বজনরা কিছু পরীক্ষা করাতে যান। সন্ধ্যায় অবশ অবস্থায় শিশুকে পুনরায় হাসপাতালে নিয়ে আসলে পালস না পেয়ে শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হই।

আরও পড়ুনঃ  বৃহৎ হাসপাতাল প্রকল্পে চীনা বিনিয়োগ আনতে মাঠে আরিফুল হক চৌধুরী

এ বিষয়ে কুলাউড়া তাজমহল ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের সঙ্গে মোবাইলে কলে করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রাত ৯ পর্যন্ত রোগীর স্বজন ও বিক্ষিপ্ত জনতা তাজমহল ডায়াগনস্টিক সেন্টার অবরোধ করে রাখেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

কুলাউড়ায় রক্ত পরীক্ষার সময় প্রাণ গেল নিউমোনিয়া আক্রান্ত শিশুর

Update Time : ০১:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়ায় রক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশুটির নাম রিহান (৩ মাস), তার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ভাটেরায়।

জানা গেছে, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিউমোনিয়া আক্রান্ত শিশুকে গতকাল শনিবার রাত ৭টার দিকে সরকারি হাসপাতালে সম্মুখে তাজমহল ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার জন্য নিয়ে যান অভিভাবকরা। এ সময় নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাস বয়সী এই শিশুর রক্তের নমুনা সংগ্রহের সময় কান্নাকাটি করে কাঁপুনি উঠে নিল হয়ে যায়। পরে দ্রুত এই শিশুকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।সরেজমিন ঘটনার খবর পেয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন এই প্রতিবেদককে। 

মৃত শিশুর বাবা রিপন সিদ্দিকী বলেন, তিন মাস বয়সী ছেলে রিহান গত এক সপ্তাহ থেকে জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত। গত শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান শিশুকে। ভর্তির পর থেকে ক্যানুলার মাধ্যমে ইনজেকশন ও চিকিৎসা চলছিল। ডাক্তারের পরামর্শে এক্স-রে ও সিবিসি পরীক্ষার জন্য গতকাল শনিবার সন্ধ্যায় সরকারি হাসপাতালে সম্মুখে তাজমহল ডায়াগনস্টিক সেন্টারে যাই। এক্স-রে পরীক্ষার পর সিবিসি জন্য রক্তের নমুনা সংগ্রহের সময় শিশু কান্নাকাটি করে কাঁপুনি উঠে নিল হয়ে যায়।শিশুটির বাবা জানান, ডায়াগনস্টিক সেন্টারের লোকজন শিশুর হাত থেকে রক্ত নিতে না পেরে পায়ে নিতে গেলে বাচ্চা কান্নাকাটি করে অবশ হয়ে যায়। এসময় আবার তাকে সরকারি হাসপাতালের চিকিৎসকের কাছে নিয়ে আসি। হাসপাতাল থেকে পরীক্ষার জন্য যাওয়ার সময় শিশুটি স্বাভাবিক ছিল। তাজমহল ডায়াগনস্টিক সেন্টারের লোকজনের অবহেলাজনিত কারণে আমার বাচ্চার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

কুলাউড়া কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডা. জেরিন জানান, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। হাসপাতালে বাইরে রোগীর স্বজনরা কিছু পরীক্ষা করাতে যান। সন্ধ্যায় অবশ অবস্থায় শিশুকে পুনরায় হাসপাতালে নিয়ে আসলে পালস না পেয়ে শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হই।

আরও পড়ুনঃ  সংকট নিরসনে হস্তক্ষেপ চান কারিগরি শিক্ষার্থীরা