Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন জগন্নাথপুরে যোগ দিয়েই ‘অনুমতি ছাড়া কথা নয়’, বললেন কর্মকর্তা তুলি নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজার-৩ এমপি নাসের রহমান

খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়—কে এই অভিনেত্রী?

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাতে ফেসবুকে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন চমক। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বের ক্যাপশনে তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করেন।

ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে ঢাকার জিয়া উদ্যান ও একটি স্টুডিওতে। এতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাসে দেখা যায়। তাঁর সাজ ও উপস্থাপনায় খালেদা জিয়ার পরিচিত অবয়ব ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেক দর্শক চমকের সাজসজ্জা ও উপস্থাপনার প্রশংসা করেন। কেউ কেউ মন্তব্য করেন, তাঁকে দেখতে খালেদা জিয়ার মতোই লাগছে। আবার অনেকে ভিডিওটির নির্মাণ ও উপস্থাপনারও প্রশংসা করেছেন।

এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। কয়েক বছর পর ২০২০ সালে অভিনয়ে নিয়মিত হন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পান।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংয়েও সক্রিয় রয়েছেন চমক। তাঁর নতুন ভিডিওতে খালেদা জিয়ার চরিত্রের অবয়ব ধারণ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তাঁকে আলোচনায় নিয়ে এসেছে।

আরও পড়ুনঃ  দিনের আলোতে ট্রিপল মার্ডার, চুরি-ডাকাতি নাকি পারিবারিক বিরোধ—তদন্তে ৩ বিষয়
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ

খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়—কে এই অভিনেত্রী?

Update Time : ০৫:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাতে ফেসবুকে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন চমক। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বের ক্যাপশনে তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করেন।

ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে ঢাকার জিয়া উদ্যান ও একটি স্টুডিওতে। এতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাসে দেখা যায়। তাঁর সাজ ও উপস্থাপনায় খালেদা জিয়ার পরিচিত অবয়ব ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেক দর্শক চমকের সাজসজ্জা ও উপস্থাপনার প্রশংসা করেন। কেউ কেউ মন্তব্য করেন, তাঁকে দেখতে খালেদা জিয়ার মতোই লাগছে। আবার অনেকে ভিডিওটির নির্মাণ ও উপস্থাপনারও প্রশংসা করেছেন।

এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। কয়েক বছর পর ২০২০ সালে অভিনয়ে নিয়মিত হন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পান।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংয়েও সক্রিয় রয়েছেন চমক। তাঁর নতুন ভিডিওতে খালেদা জিয়ার চরিত্রের অবয়ব ধারণ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তাঁকে আলোচনায় নিয়ে এসেছে।

আরও পড়ুনঃ  শেখ সেলিমের ১৩.৫৯ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য, মামলা করবে দুদক