Dhaka ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

গ্যাস লিকেজে আগুন: ছয় ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরের একটি ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে ছয় ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গত বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে খোকন সরকার (৫৪) মারা যান। তার মৃত্যুর প্রায় ছয় ঘণ্টা পর স্ত্রী ফজিলত বেগমের (৪০) মৃত্যু হয়।

স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানীকান্দি ও উজানীজোড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত খোকন সরকার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তার স্ত্রী ফজিলত বেগম একই ইউনিয়নের উজানীজোড়া গ্রামের নানু মিয়া খন্দকারের মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, খোকন ও ফজিলত নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে কাজ করতেন। তাদের সংসারে ইউসুফ সরকার ও খাদিজা আক্তার নামে দুই সন্তান রয়েছে। ঘটনার সময় সন্তানরা গ্রামের বাড়িতে ছিল।

গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকায় একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে খোকন ও ফজিলত গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার প্রথমে খোকন সরকারের মৃত্যু হয়। এর মাত্র ছয় ঘণ্টা পর একই হাসপাতালে মারা যান তার স্ত্রী ফজিলত বেগম।

একসঙ্গে কর্মজীবন ও সংসার চালানো এই দম্পতির আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।

আরও পড়ুনঃ  ওসমানী হাসপাতালে ৫ তলার সিঁড়ি থেকে পড়ে রোগীর মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

গ্যাস লিকেজে আগুন: ছয় ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

Update Time : ১২:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরের একটি ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে ছয় ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গত বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে খোকন সরকার (৫৪) মারা যান। তার মৃত্যুর প্রায় ছয় ঘণ্টা পর স্ত্রী ফজিলত বেগমের (৪০) মৃত্যু হয়।

স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানীকান্দি ও উজানীজোড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত খোকন সরকার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তার স্ত্রী ফজিলত বেগম একই ইউনিয়নের উজানীজোড়া গ্রামের নানু মিয়া খন্দকারের মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, খোকন ও ফজিলত নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে কাজ করতেন। তাদের সংসারে ইউসুফ সরকার ও খাদিজা আক্তার নামে দুই সন্তান রয়েছে। ঘটনার সময় সন্তানরা গ্রামের বাড়িতে ছিল।

গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকায় একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে খোকন ও ফজিলত গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার প্রথমে খোকন সরকারের মৃত্যু হয়। এর মাত্র ছয় ঘণ্টা পর একই হাসপাতালে মারা যান তার স্ত্রী ফজিলত বেগম।

একসঙ্গে কর্মজীবন ও সংসার চালানো এই দম্পতির আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার