Dhaka ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

ছাতকে রোটারেক্ট ক্লাব অব জালালাবাদের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজী নূর উল্লাহ তালুকদার দশগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারেক্ট ক্লাব অব জালালাবাদ।

ক্লাবের সেক্রেটারি মাহবুব আল মারুফের সঞ্চালনায় এবং সভাপতি মিফতা উদ্দিন জামির সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট চাঁন মিয়া। তিনি বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জমির উদ্দিন বাবুল, ছাতক কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম বাবুল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক।

কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং রোটারেক্ট ক্লাবের সদস্যরা অংশ নেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থী ও স্থানীয়দের উপকারে আসবে এমন বিভিন্ন প্রজাতির ফলদ গাছের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বনজ গাছও রোপণ করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও নান্দনিক করে তুলবে।

তারা আরও বলেন, রোটারেক্ট ক্লাব অব জালালাবাদের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও রোটারেক্ট অঙ্গনের পরিচিত মুখ রোটার‍্যাক্টর পিপি সাইফুর রহমান সাইফসহ ক্লাবের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে রোটারেক্ট ক্লাব অব জালালাবাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সংবিধান সংশোধন কমিটিতে যাবে না জামায়াত-এনসিপি­
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

ছাতকে রোটারেক্ট ক্লাব অব জালালাবাদের বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ০৩:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজী নূর উল্লাহ তালুকদার দশগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারেক্ট ক্লাব অব জালালাবাদ।

ক্লাবের সেক্রেটারি মাহবুব আল মারুফের সঞ্চালনায় এবং সভাপতি মিফতা উদ্দিন জামির সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট চাঁন মিয়া। তিনি বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জমির উদ্দিন বাবুল, ছাতক কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম বাবুল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক।

কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং রোটারেক্ট ক্লাবের সদস্যরা অংশ নেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থী ও স্থানীয়দের উপকারে আসবে এমন বিভিন্ন প্রজাতির ফলদ গাছের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বনজ গাছও রোপণ করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও নান্দনিক করে তুলবে।

তারা আরও বলেন, রোটারেক্ট ক্লাব অব জালালাবাদের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও রোটারেক্ট অঙ্গনের পরিচিত মুখ রোটার‍্যাক্টর পিপি সাইফুর রহমান সাইফসহ ক্লাবের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে রোটারেক্ট ক্লাব অব জালালাবাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ