Dhaka ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে একা পেয়ে যা করলেন প্রধান শিক্ষক

নওগাঁর বদলগাছী উপজেলার একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা বিদ্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিলে পরে ফায়ার সার্ভিস ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভান্ডারপুর এলাকার আলফা কিন্ডারগার্টেনে বৃষ্টির কারণে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। অভিযোগ রয়েছে, এই সুযোগে প্রধান শিক্ষক শফিউল আলম দিপু এক শিক্ষার্থীকে একা পেয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান বলে দাবি করেন স্থানীয়রা। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে তারা বিদ্যালয়ের টিনশেড ভবনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, ঘটনাটি তাদের গভীরভাবে মর্মাহত করেছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ ঘটনার প্রতিবাদে ভান্ডারপুর বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যান বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন। তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, অভিযুক্ত ব্যক্তি বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। তার দাবি, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নারী-সংক্রান্ত অভিযোগ উঠেছিল। তিনি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিলের দাবি জানান।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শফিউল আলম দিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুনঃ  ভাতের সাথে ঘুষ খাচ্ছেন রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার
Tag :
জনপ্রিয় পোস্ট

ছাত্রীকে একা পেয়ে যা করলেন প্রধান শিক্ষক

Update Time : ০৬:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

আরও পড়ুনঃ  প্রেমের সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, গ্রেপ্তার কসাই বাবুল