Dhaka ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে টেকনাফে দুই ছেলের মারধরে প্রাণ গেল বৃদ্ধ বাবার

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫০৮ Time View

কক্সবাজার টেকনাফে নয়া পাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে ওই ব্যক্তি মারা যান বলে জানা যায়।

নিহত কালা মিয়া টেকনাফ সাবরাং ইউনিয়নের বাসিন্দা। আর অভিযুক্ত দুই ছেলের নাম হলো- শাকের আলম ও মনির আলম।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মামুন বলেন, আমার হাসপাতালে আসার আগে কালা মিয়ার মৃত্যু হয়েছে। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন আছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, কালা মিয়ার সঙ্গে দুই ছেলের দীর্ঘদিন ধরে জমি বিক্রি নিয়ে বিরোধ চলছিল। জমি দুই ছেলের নামে লিখে দেওয়ার জন্য বাবাকে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করেন তারা। এরই জেরে সোমবার বাবাকে তুলে নিয়ে যায় দুই ছেলে। এর পরে তারা তাকে কিল ঘুষি মেরে হত্যা করেন।

নিহত কালা মিয়ার বড় মেয়ে এলম বাহার বলেন, আমার বাবাকে গতকাল আমার ভাই মনিরুল আলমের শ্যালিকার বাসায় তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। আমরা পুরো দিন আমার বাবাকে খুঁজে পাইনি। রাত ১২টার দিকে আমার বাবাকে বেহুঁশ অবস্থায় পেয়েছি। তখন সবার সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাবে মৃত ঘোষণা করেন। আমার ভাইয়েরা সামান্য জমির লোভে আমার বাবাকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে দুই ছেলে মিলে খুন করেছে বলে জেনেছি। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচ সচিব নিয়োগ, সবার বয়স ৬৫ বছরের বেশি
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জমি নিয়ে বিরোধে টেকনাফে দুই ছেলের মারধরে প্রাণ গেল বৃদ্ধ বাবার

Update Time : ১১:৫৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

কক্সবাজার টেকনাফে নয়া পাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে ওই ব্যক্তি মারা যান বলে জানা যায়।

নিহত কালা মিয়া টেকনাফ সাবরাং ইউনিয়নের বাসিন্দা। আর অভিযুক্ত দুই ছেলের নাম হলো- শাকের আলম ও মনির আলম।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মামুন বলেন, আমার হাসপাতালে আসার আগে কালা মিয়ার মৃত্যু হয়েছে। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন আছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, কালা মিয়ার সঙ্গে দুই ছেলের দীর্ঘদিন ধরে জমি বিক্রি নিয়ে বিরোধ চলছিল। জমি দুই ছেলের নামে লিখে দেওয়ার জন্য বাবাকে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করেন তারা। এরই জেরে সোমবার বাবাকে তুলে নিয়ে যায় দুই ছেলে। এর পরে তারা তাকে কিল ঘুষি মেরে হত্যা করেন।

নিহত কালা মিয়ার বড় মেয়ে এলম বাহার বলেন, আমার বাবাকে গতকাল আমার ভাই মনিরুল আলমের শ্যালিকার বাসায় তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। আমরা পুরো দিন আমার বাবাকে খুঁজে পাইনি। রাত ১২টার দিকে আমার বাবাকে বেহুঁশ অবস্থায় পেয়েছি। তখন সবার সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাবে মৃত ঘোষণা করেন। আমার ভাইয়েরা সামান্য জমির লোভে আমার বাবাকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে দুই ছেলে মিলে খুন করেছে বলে জেনেছি। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা