Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ার ঘরে বছরের প্রথম পুরস্কার

  • Reporter Name
  • Update Time : ০৭:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৩ Time View

বছরটা ভালোই শুরু করলেন জয়া আহসান। তবে সেটি হোম গ্রাউন্ড ঢাকা নয়, কলকাতা থেকে। কলকাতার টেলিভিশন চ্যানেল ‘জি ২৪ ঘণ্টা’ আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন তিনি। 

সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার উঠেছে তার হাতে।

https://73136e8c7d5cc96dc04ed227dd435390.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ভাগ করে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া লিখেছেন, ‘‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করছি। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।’’

জয়ার এই অর্জনে শুভেচ্ছার জোয়ার বইছে—ভক্তদের পাশাপাশি বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা এবং সংস্কৃতিকর্মীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ প্রথম প্রকাশিত হয় ১৯৩৪–৩৫ সালে, ভারতবর্ষ সাময়িকীতে ধারাবাহিকভাবে। প্রায় ৯০ বছর পর সেই সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। উপন্যাসের কুসুম চরিত্রে পর্দায় প্রাণবন্ত উপস্থিতি নিয়ে হাজির হয়েছেন জয়া আহসান। ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়—যারা যথাক্রমে শশী, কুমুদ, যাদব ও সেনদিদি চরিত্রে অভিনয় করেছেন।পুরস্কার হাতে জয়াকুসুম চরিত্রটি নিয়ে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘সাধারণত নারীদের কেবল কামনা-বাসনার বস্তু হিসেবেই তুলে ধরা হয়। কিন্তু কুসুমের নিজেরও কামনা-বাসনা আছে, আর সে তা গোপন করে না। কুসুম যেন একেবারে খোলা বই—তার মন, শরীর আর আত্মা একই সুরে বাঁধা।’

এদিকে বছরের শুরুতে শুধু পুরস্কার প্রাপ্তিই নয়, জয়া মূলত অপেক্ষায় আছেন তার নতুন সিনেমা ‘ওসিডি’ নিয়ে। এরমধ্যে ছবিটির ট্রলার প্রকাশ পেয়েছে। যার সুবাদে দারুণ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। ৬ ফেব্রুয়ারি এটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে।

‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার—এমন একটি মানসিক সমস্যা, যা আক্রান্ত ব্যক্তির জীবনকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। পরিচালক সৌকর্য ঘোষাল এই জটিল মানসিক অবস্থাকেই যুক্ত করেছেন শৈশবের ভয়ংকর ট্রমা ও অপরাধপ্রবণতার সঙ্গে।‘ওসিডি’ সিনেমায় জয়া আহসানসিনেমায় জয়া আহসানকে দেখা যাবে শ্বেতা নামের এক চিকিৎসকের ভূমিকায়। বাহ্যিকভাবে পরিপাটি ও সংযত এই নারীর জীবনের গভীরে লুকিয়ে রয়েছে এক অন্ধকার অতীত। শৈশবের সেই স্মৃতির কালো মেঘ তাকে তাড়া করে ফেরে প্রতিনিয়ত। পরিস্থিতি নাটকীয় মোড় নেয়, যখন এক রোগী আচমকাই শ্বেতার সেই গোপন অতীত সম্পর্কে জেনে যায়—আর তার পরিণতি হয় চরম।

আরও পড়ুনঃ  পুলিশের নতুন পোশাক পরিবর্তনের আহ্বান

সাইকোলজিক্যাল থ্রিলার ‘ওসিডি’তে শ্বেতার শেষ পরিণতি কী—সেই উত্তর মিলবে পশ্চিমবঙ্গের পর্দায়, এই ফেব্রুয়ারিতে।

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জয়ার ঘরে বছরের প্রথম পুরস্কার

Update Time : ০৭:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

আরও পড়ুনঃ  সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে-ছেলের বউ গ্রেপ্তার