Dhaka ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম

সিলেট অঞ্চলে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ বদরুজ্জামান সেলিম।

সোমবার (১৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে মনোনয়ন দেওয়া হয়।

মোহাম্মদ বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহ-সভাপতি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এবং পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর পাঠানো এক অফিস আদেশে বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে মনোনয়ন দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সরকার গঠনের পর এখন পর্যন্ত সিলেট বিএনপির পাঁচ নেতাকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সিলেট ওয়াসার চেয়ারম্যান করা হয় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক করা হয়েছে।

এ ছাড়া জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিমকে সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

তাদের মধ্যে কয়েস লোদী ছাড়া অন্যরা সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। নির্বাচনে মনোনয়ন না পেলেও সরকার গঠনের পর তাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে, রেজাউল হাসান কয়েস লোদী আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন।

আরও পড়ুনঃ  ১৭ বছরের শাহেদের ‘ঘুষ.সাইট’:নড়েচড়ে বসেছে প্রশাসন
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম

Update Time : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

সিলেট অঞ্চলে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ বদরুজ্জামান সেলিম।

সোমবার (১৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে মনোনয়ন দেওয়া হয়।

মোহাম্মদ বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহ-সভাপতি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এবং পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর পাঠানো এক অফিস আদেশে বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে মনোনয়ন দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সরকার গঠনের পর এখন পর্যন্ত সিলেট বিএনপির পাঁচ নেতাকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সিলেট ওয়াসার চেয়ারম্যান করা হয় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক করা হয়েছে।

এ ছাড়া জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিমকে সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

তাদের মধ্যে কয়েস লোদী ছাড়া অন্যরা সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। নির্বাচনে মনোনয়ন না পেলেও সরকার গঠনের পর তাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে, রেজাউল হাসান কয়েস লোদী আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন।

আরও পড়ুনঃ  নেপালে লাশের মিছিল: মর্গে জায়গা নেই, গণকবর দেওয়া শুরু