Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন জগন্নাথপুরে যোগ দিয়েই ‘অনুমতি ছাড়া কথা নয়’, বললেন কর্মকর্তা তুলি নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজার-৩ এমপি নাসের রহমান

জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’কে নিয়ে বিস্ফোরক তথ্য র‍্যাবের

  • desk news
  • Update Time : ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫৪১ Time View

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে ‘চুয়া সেলিম’কে গ্রেফতার করেছে র‍্যাব-২। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির অধিনায়ক নয়মুল হাসান।

র‍্যাবের অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট পরিচালনা, মারামারি ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন চুয়া সেলিম। এসব ঘটনায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ ৩৬টি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়েছিল। তবে পরে তিনি জামিনে মুক্তি পান।

এ ধরনের একাধিক মামলার আসামি জামিনে মুক্তি পাওয়ায় হতাশা প্রকাশ করেন র‍্যাব-২ অধিনায়ক। তিনি বলেন, আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার করা হলেও পরবর্তী সময়ে এ ধরনের আসামিরা জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ

জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’কে নিয়ে বিস্ফোরক তথ্য র‍্যাবের

Update Time : ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে ‘চুয়া সেলিম’কে গ্রেফতার করেছে র‍্যাব-২। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির অধিনায়ক নয়মুল হাসান।

র‍্যাবের অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট পরিচালনা, মারামারি ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন চুয়া সেলিম। এসব ঘটনায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ ৩৬টি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়েছিল। তবে পরে তিনি জামিনে মুক্তি পান।

এ ধরনের একাধিক মামলার আসামি জামিনে মুক্তি পাওয়ায় হতাশা প্রকাশ করেন র‍্যাব-২ অধিনায়ক। তিনি বলেন, আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার করা হলেও পরবর্তী সময়ে এ ধরনের আসামিরা জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ছেন।

আরও পড়ুনঃ  স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ