Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় নারী-শি শুসহ আটক ৮

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার সীমান্তবর্তী ঘিলাতৈল গোয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। বুধবার মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩), যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তার স্ত্রী রেশমা পারভীন (৩৪), নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তার ছেলে নূর মোহাম্মদ (১১) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের মিনা খাতুন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গোয়াবাড়ি সীমান্ত এলাকায় কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে পুলিশের একটি দল। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নারী ও শিশুসহ আটজনকে আটক করা হয়।

পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশকে জানান। তবে তাদের সঙ্গে থাকা দালালদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার পর বুধবার আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জের ১২ উপজেলায় অর্ধশতাধিক তরুণ মুখ

সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত ঠেকাতে এবং মানবপাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় নারী-শি শুসহ আটক ৮

Update Time : ০২:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার সীমান্তবর্তী ঘিলাতৈল গোয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। বুধবার মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩), যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তার স্ত্রী রেশমা পারভীন (৩৪), নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তার ছেলে নূর মোহাম্মদ (১১) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের মিনা খাতুন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গোয়াবাড়ি সীমান্ত এলাকায় কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে পুলিশের একটি দল। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নারী ও শিশুসহ আটজনকে আটক করা হয়।

পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশকে জানান। তবে তাদের সঙ্গে থাকা দালালদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার পর বুধবার আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দেওয়া হলো মামলা