Dhaka ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা

 

 

রাজধানীসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিকতায় ডিবির একটি বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে অভিযুক্ত আব্দুল হালিম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ ২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে পরিচালিত এই অভিযানে আটকের পর তাঁর বিরুদ্ধে ডোপ টেস্ট বা মাদক শনাক্তকরণ পরীক্ষা সম্পন্ন করা হয়।

ডোপ টেস্টের প্রতিবেদন ইতিবাচক আসার পর অভিযুক্তকে বিজ্ঞ সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল) হাজির করা হয়। মামলার সমস্ত দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত অভিযুক্ত আব্দুল হালিম মোল্লাকে ৫ (পাঁচ) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই সাথে তাঁকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়। মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা

Update Time : ১২:১৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

 

 

রাজধানীসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিকতায় ডিবির একটি বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে অভিযুক্ত আব্দুল হালিম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ ২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে পরিচালিত এই অভিযানে আটকের পর তাঁর বিরুদ্ধে ডোপ টেস্ট বা মাদক শনাক্তকরণ পরীক্ষা সম্পন্ন করা হয়।

ডোপ টেস্টের প্রতিবেদন ইতিবাচক আসার পর অভিযুক্তকে বিজ্ঞ সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল) হাজির করা হয়। মামলার সমস্ত দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত অভিযুক্ত আব্দুল হালিম মোল্লাকে ৫ (পাঁচ) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই সাথে তাঁকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়। মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা! শ্বশুরের বিরুদ্ধে মামলা