Dhaka ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

তামাবিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে হাইড্রলিক ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে হাসান মিয়া গুলাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান মিয়া গুলাল গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান মিয়া মোটরসাইকেল নিয়ে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। তামাবিল হাইওয়ে থানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে সিলেটের দিকে আসা একটি হাইড্রলিক ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর সিলেট-ল-১২-০৯০২ এবং ট্রাকটির নম্বর বগুড়া-ড-১১-২৬৫৫

তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  একটি দল লন্ডন-আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে: আসিফ
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

তামাবিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Update Time : ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে হাইড্রলিক ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে হাসান মিয়া গুলাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান মিয়া গুলাল গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান মিয়া মোটরসাইকেল নিয়ে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। তামাবিল হাইওয়ে থানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে সিলেটের দিকে আসা একটি হাইড্রলিক ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর সিলেট-ল-১২-০৯০২ এবং ট্রাকটির নম্বর বগুড়া-ড-১১-২৬৫৫

তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের দুই তরুণী