Dhaka ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন জগন্নাথপুরে যোগ দিয়েই ‘অনুমতি ছাড়া কথা নয়’, বললেন কর্মকর্তা তুলি নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজার-৩ এমপি নাসের রহমান

দীর্ঘ ৮ বছর পর ওসমানী বিমানবন্দরে ফিরছে বিদেশি এয়ারলাইন্স

দীর্ঘ আট বছর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও নিয়মিত বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক সালাম এয়ার সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার। এর ফলে ওমানপ্রবাসী সিলেটবাসীসহ সংশ্লিষ্ট যাত্রীদের জন্য তুলনামূলক কম খরচে ও সহজে যাতায়াতের সুযোগ তৈরি হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, দীর্ঘদিন পর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু হওয়ায় সিলেটের আন্তর্জাতিক বিমান যোগাযোগে নতুন গতি আসবে।

সালাম এয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের ৩৮টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সালাম এয়ার। বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে প্রতিষ্ঠানটির ২৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে ৭টি এবং সিলেট থেকে ৩টি ফ্লাইট থাকবে।

তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর সিলেট শহরে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সিলেট-মাস্কাট রুটে সালাম এয়ারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

এর আগে ২০১৫ সালের ১ এপ্রিল দুবাইভিত্তিক ফ্লাই দুবাই সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। তবে পরিচালনাগত কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট থেকে তাদের ফ্লাইট বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো বিদেশি এয়ারলাইন্স নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করেনি।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

এদিকে ফ্লাই দুবাইও আবার সিলেট রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ার আরাবিয়া সিলেট-দুবাই রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে তাদের ফ্লাইটও চালু হতে পারে।

এদিকে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, আধুনিক ওয়্যারহাউস নির্মাণ, নতুন টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ সম্পন্ন ও চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন, ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান, শারজাহ ও আবুধাবিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স সৌদি আরবের মক্কা ও মদিনা রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সালাম এয়ারের সিলেট-মাস্কাট রুটে যাত্রা শুরুর মধ্য দিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের কার্যক্রমে নতুন গতি তৈরি হবে। পাশাপাশি সিলেটের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারিত হবে এবং প্রবাসী যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ

দীর্ঘ ৮ বছর পর ওসমানী বিমানবন্দরে ফিরছে বিদেশি এয়ারলাইন্স

Update Time : ০৩:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

দীর্ঘ আট বছর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও নিয়মিত বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক সালাম এয়ার সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার। এর ফলে ওমানপ্রবাসী সিলেটবাসীসহ সংশ্লিষ্ট যাত্রীদের জন্য তুলনামূলক কম খরচে ও সহজে যাতায়াতের সুযোগ তৈরি হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, দীর্ঘদিন পর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু হওয়ায় সিলেটের আন্তর্জাতিক বিমান যোগাযোগে নতুন গতি আসবে।

সালাম এয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের ৩৮টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সালাম এয়ার। বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে প্রতিষ্ঠানটির ২৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে ৭টি এবং সিলেট থেকে ৩টি ফ্লাইট থাকবে।

তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর সিলেট শহরে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সিলেট-মাস্কাট রুটে সালাম এয়ারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

এর আগে ২০১৫ সালের ১ এপ্রিল দুবাইভিত্তিক ফ্লাই দুবাই সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। তবে পরিচালনাগত কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট থেকে তাদের ফ্লাইট বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো বিদেশি এয়ারলাইন্স নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করেনি।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

এদিকে ফ্লাই দুবাইও আবার সিলেট রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ার আরাবিয়া সিলেট-দুবাই রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে তাদের ফ্লাইটও চালু হতে পারে।

এদিকে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, আধুনিক ওয়্যারহাউস নির্মাণ, নতুন টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ সম্পন্ন ও চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিদর্শন করবেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর