Dhaka ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটে ধীরগতি, জানা গেল কারণ

  • online desk
  • Update Time : ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৫৭১ Time View

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটের ধীরগতি দেখা দিয়েছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-ডব্লিউই-৫ (SMW-5)-এর পূর্ব ও পশ্চিমমুখী উভয় দিকের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ইন্টারনেট ব্যবহারকারীরা।

বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাবলটির উভয় দিকের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ২টার দিকে সংযোগ পুনরায় সচল হয়। এরপর ধীরে ধীরে দেশের ইন্টারনেট সেবা স্বাভাবিক হতে শুরু করে।

বিএসসিপিএলসি জানিয়েছে, ক্যাবলটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। তবে বিকল্প রুটে ট্রাফিক স্থানান্তরের কারণে দেশের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারে সাময়িক ধীরগতি দেখা দেয়। অনলাইন ব্রাউজিং, ভিডিও কল, ফাইল ডাউনলোডসহ বিভিন্ন কাজে ব্যবহারকারীদের সমস্যায় পড়তে হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর মাতারায় অবস্থিত SMW-5-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট সরঞ্জামে কারিগরি ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে আন্তর্জাতিক কনসোর্টিয়ামের বিস্তারিত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে বিএসসিপিএলসি।

বিএসসিপিএলসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কারিগরি ত্রুটির কারণে কিছু সময়ের জন্য ক্যাবলটি ডাউন ছিল। বর্তমানে সংযোগ স্বাভাবিক রয়েছে এবং সামগ্রিকভাবে দেশের ইন্টারনেট সেবায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।

কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে বাংলাদেশ SMW-5 সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত। বিএসসিপিএলসির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির SMW-5-এ বর্তমানে প্রায় ২,২০০ জিবিপিএস ‘লিট-আপ’ সক্ষমতা রয়েছে, যার বড় অংশ সিঙ্গাপুরমুখী।

শনিবারের এই সাময়িক বিপর্যয় দ্রুত সমাধান হওয়ায় দেশের ইন্টারনেট অবকাঠামোয় বড় ধরনের সংকট তৈরি হয়নি। ক্যাবলটি পুনরায় সচল হওয়ার পর অধিকাংশ এলাকায় ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়ে আসে।

আরও পড়ুনঃ  সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটে ধীরগতি, জানা গেল কারণ

Update Time : ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬