Dhaka ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

দেশে ফেরার প্রস্তুতির সময় সৌদিতে প্রবাসীর মৃত্যু, পরিবারের জন্য কেনা উপহারই হলো শেষ স্মৃতি

সৌদি আরবে দীর্ঘ ২০ বছরেরও বেশি প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কুমিল্লার মো. রাসেল মিয়া। স্ত্রী-সন্তানদের জন্য কিনেছিলেন পছন্দের বিভিন্ন উপহারসামগ্রী। কিন্তু পরিবারের জন্য কেনা সেই উপহার নিয়ে আর দেশে ফেরা হলো না তাঁর। দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই সৌদি আরবে আকস্মিক মৃত্যু হয়েছে এই প্রবাসীর।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সৌদি আরবের রাজধানী রিয়াদে কেনাকাটা করা মালামাল গোছানোর সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন রাসেল মিয়া। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাসেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বানাশুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম।

নিহত রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া গ্রামের উত্তরপাড়ার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

স্বজনদের বরাতে জানা গেছে, ২০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মরত ছিলেন রাসেল মিয়া। প্রায় সাত মাস আগে তিনি দেশে এসেছিলেন। এবার স্ত্রী-সন্তানদের আগ্রহে স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

দেশে ফেরার আগে পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জিনিসপত্র কেনেন রাসেল। শনিবার দুপুরে সেসব মালামাল গোছানোর সময় হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতি দেখে সহকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ করে রাসেলের মৃত্যুর খবরে সৌদি আরবে থাকা তাঁর সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কুমিল্লার বানাশুয়া গ্রামের বাড়িতেও চলছে শোকের মাতম।

পরিবারের স্বপ্ন ছিল, দুই দশকেরও বেশি প্রবাসজীবন শেষে এবার আপনজনদের কাছে ফিরবেন রাসেল। স্ত্রী-সন্তানদের জন্য কেনা উপহারও ছিল সেই ফেরার আনন্দের অংশ। কিন্তু দেশে ফেরার আগেই থেমে গেল তাঁর জীবনের পথচলা।

আরও পড়ুনঃ  ‘ওরা আমাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে’—মৃত্যুর আগে বাবা-মাকে বলেছিলেন মুন্নি
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

দেশে ফেরার প্রস্তুতির সময় সৌদিতে প্রবাসীর মৃত্যু, পরিবারের জন্য কেনা উপহারই হলো শেষ স্মৃতি

Update Time : ০৫:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

সৌদি আরবে দীর্ঘ ২০ বছরেরও বেশি প্রবাসজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কুমিল্লার মো. রাসেল মিয়া। স্ত্রী-সন্তানদের জন্য কিনেছিলেন পছন্দের বিভিন্ন উপহারসামগ্রী। কিন্তু পরিবারের জন্য কেনা সেই উপহার নিয়ে আর দেশে ফেরা হলো না তাঁর। দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই সৌদি আরবে আকস্মিক মৃত্যু হয়েছে এই প্রবাসীর।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সৌদি আরবের রাজধানী রিয়াদে কেনাকাটা করা মালামাল গোছানোর সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন রাসেল মিয়া। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাসেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বানাশুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম।

নিহত রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া গ্রামের উত্তরপাড়ার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

স্বজনদের বরাতে জানা গেছে, ২০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মরত ছিলেন রাসেল মিয়া। প্রায় সাত মাস আগে তিনি দেশে এসেছিলেন। এবার স্ত্রী-সন্তানদের আগ্রহে স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

দেশে ফেরার আগে পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জিনিসপত্র কেনেন রাসেল। শনিবার দুপুরে সেসব মালামাল গোছানোর সময় হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতি দেখে সহকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ করে রাসেলের মৃত্যুর খবরে সৌদি আরবে থাকা তাঁর সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কুমিল্লার বানাশুয়া গ্রামের বাড়িতেও চলছে শোকের মাতম।

পরিবারের স্বপ্ন ছিল, দুই দশকেরও বেশি প্রবাসজীবন শেষে এবার আপনজনদের কাছে ফিরবেন রাসেল। স্ত্রী-সন্তানদের জন্য কেনা উপহারও ছিল সেই ফেরার আনন্দের অংশ। কিন্তু দেশে ফেরার আগেই থেমে গেল তাঁর জীবনের পথচলা।

আরও পড়ুনঃ  রাইড–শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা