Dhaka ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসকে উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২১ Time View

টাইগ্রেসদের ৭ উইকেটের বড় জয় নেদারল্যান্ডসের বিরুদ্ধে

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে সহজ লক্ষ্য তাড়া করে বড় জয় নিয়েছে। ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে চাপের মুখে পড়েছিল লাল সবুজরা। মাত্র ৬ রান তুলতেই ওপেনার দিলারা আক্তার (৪) ও জুরাইরিয়া ফেরদৌস (০) সাজঘরে ফিরেছিলেন।

তৃতীয় উইকেটে অধিনায়ক জ্যোতি ও শারমিন আক্তার ৪২ রানের জুটি গড়ে দলকে নিয়ন্ত্রণে আনেন। শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হলেও সোবানা মোস্তারির সঙ্গে জ্যোতি ৫৭ রানের অপরাজিত জুটি গড়েন। জ্যোতি ৪৪ বলে ৭ চার মারেন, অপরাজিত ৫০ রানে শেষ করেন ইনিংস। সোবানা ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৩ রান যোগ করেন। টাইগ্রেসরা ১৬.৪ ওভারে ৩ উইকেটে জয় নিশ্চিত করে।

বল হাতে লাল সবুজদের হয়ে নাহিদা আক্তার ও মারুফা আক্তার খেলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নাহিদা ৪ ওভারে ১ মেডেন দিয়ে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট নেন, মারুফা ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে নেদারল্যান্ডস ৬ উইকেটে ১০২ রানই তুলতে পারে।

এর আগে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ। সুপার সিক্সে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে দল। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্ব চ্যাম্পিয়ন হিসেবে টাইগ্রেসরা শেষ করে নিজেদের যাত্রা।

আরও পড়ুনঃ  কবে দেশে ফিরছেন সাকিব?
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

নেদারল্যান্ডসকে উড়িয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Update Time : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬

টাইগ্রেসদের ৭ উইকেটের বড় জয় নেদারল্যান্ডসের বিরুদ্ধে

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে সহজ লক্ষ্য তাড়া করে বড় জয় নিয়েছে। ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে চাপের মুখে পড়েছিল লাল সবুজরা। মাত্র ৬ রান তুলতেই ওপেনার দিলারা আক্তার (৪) ও জুরাইরিয়া ফেরদৌস (০) সাজঘরে ফিরেছিলেন।

তৃতীয় উইকেটে অধিনায়ক জ্যোতি ও শারমিন আক্তার ৪২ রানের জুটি গড়ে দলকে নিয়ন্ত্রণে আনেন। শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হলেও সোবানা মোস্তারির সঙ্গে জ্যোতি ৫৭ রানের অপরাজিত জুটি গড়েন। জ্যোতি ৪৪ বলে ৭ চার মারেন, অপরাজিত ৫০ রানে শেষ করেন ইনিংস। সোবানা ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৩ রান যোগ করেন। টাইগ্রেসরা ১৬.৪ ওভারে ৩ উইকেটে জয় নিশ্চিত করে।

বল হাতে লাল সবুজদের হয়ে নাহিদা আক্তার ও মারুফা আক্তার খেলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নাহিদা ৪ ওভারে ১ মেডেন দিয়ে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট নেন, মারুফা ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে নেদারল্যান্ডস ৬ উইকেটে ১০২ রানই তুলতে পারে।

এর আগে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ। সুপার সিক্সে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে দল। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্ব চ্যাম্পিয়ন হিসেবে টাইগ্রেসরা শেষ করে নিজেদের যাত্রা।

আরও পড়ুনঃ  সিলেটের ১৯৫০-এর দশকের ফুটবল তারকা রণজিৎ দাসের মৃত্যু