Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

নেপালে ভয়াবহ বন্যা,জানা গেল, কেমন আছেন অপু বিশ্বাস

নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩৪১ জন বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে আটকা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর টিম। তবে তারা বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস জানান, ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে তারা নেপালের পোখারায় অবস্থান করছেন। সেখানে তারা নিরাপদে থাকলেও পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার মহাসড়কটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপু বিশ্বাস বলেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছে এবং তারা পোখারায় নিরাপদে আছেন।

তিনি আরও জানান, পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন, সড়কটি সংস্কার করতে প্রায় এক মাস সময় লাগতে পারে। তবে তাদের গাড়ি ঠিক করা হয়েছে।

শুক্রবার ঢাকায় ফেরার পরিকল্পনা

অপু বিশ্বাস জানান, তারা পরদিন কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা করেছেন। পরিস্থিতির কারণে কাঠমান্ডু থেকে ফ্লাইটে প্রচণ্ড চাপ রয়েছে বলেও জানান তিনি। সবকিছু ঠিক থাকলে শুক্রবারের ফ্লাইটে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাদের।

ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, তার জন্য যেন

কেউ উদ্বিগ্ন না হন। বরং নিরাপদে দেশে ফিরে সন্তানদের কাছে পৌঁছাতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ

সিনেমাটিতে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। এর মধ্যেই নিরাপদে থাকা ‘শিকার’ সিনেমার টিম দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুনঃ  নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুরে পেঁয়াজ ব্যবসায়ীর গলা.কাটা মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

নেপালে ভয়াবহ বন্যা,জানা গেল, কেমন আছেন অপু বিশ্বাস

Update Time : ১১:০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩৪১ জন বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে আটকা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর টিম। তবে তারা বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস জানান, ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে তারা নেপালের পোখারায় অবস্থান করছেন। সেখানে তারা নিরাপদে থাকলেও পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার মহাসড়কটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপু বিশ্বাস বলেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছে এবং তারা পোখারায় নিরাপদে আছেন।

তিনি আরও জানান, পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন, সড়কটি সংস্কার করতে প্রায় এক মাস সময় লাগতে পারে। তবে তাদের গাড়ি ঠিক করা হয়েছে।

শুক্রবার ঢাকায় ফেরার পরিকল্পনা

অপু বিশ্বাস জানান, তারা পরদিন কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা করেছেন। পরিস্থিতির কারণে কাঠমান্ডু থেকে ফ্লাইটে প্রচণ্ড চাপ রয়েছে বলেও জানান তিনি। সবকিছু ঠিক থাকলে শুক্রবারের ফ্লাইটে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাদের।

ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, তার জন্য যেন

কেউ উদ্বিগ্ন না হন। বরং নিরাপদে দেশে ফিরে সন্তানদের কাছে পৌঁছাতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ

সিনেমাটিতে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। এর মধ্যেই নিরাপদে থাকা ‘শিকার’ সিনেমার টিম দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন