Dhaka ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীকে আবারও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন

  • Reporter Name
  • Update Time : ১১:০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫০৭ Time View

ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আবারও টেলিফোন করেছেন তিনি।

সোমবার রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এই টেলিফোন করেন।টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক জ্ঞাপন করেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এর আগে সোমবার বিকেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

আরও পড়ুনঃ  ইরানে হামলা: স্টারমারকে নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পররাষ্ট্রমন্ত্রীকে আবারও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন

Update Time : ১১:০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আবারও টেলিফোন করেছেন তিনি।

সোমবার রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এই টেলিফোন করেন।টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক জ্ঞাপন করেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এর আগে সোমবার বিকেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

আরও পড়ুনঃ  আলোচনার পথে যুক্তরাষ্ট্র–ইরান,শুরু হতে পারে সংলাপ