Dhaka ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা! শ্বশুরের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত মো. রুহল আমীন (৬৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের বাসিন্দা।
আদালতের মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী গৃহবধূ গত ২৩ জুলাই হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, প্রায় এক দশক আগে অভিযুক্তের ছেলে মাসুক মিয়ার সঙ্গে ওই নারীর বিয়ে হয়। দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর অসুস্থ হয়ে দেশে ফেরেন মাসুক মিয়া। বর্তমানে তিনি পক্ষাঘাতজনিত সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে শ্বশুর বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাব ও ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২১ জুন সকালে গৃহবধূর স্বামী বাড়ির বাইরে থাকাকালে অভিযুক্ত আবারও তাকে কুপ্রস্তাব দেন। এতে সাড়া না পেয়ে তিনি নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। এরপর অভিযুক্ত শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় দাবি করা হয়েছে।
গৃহবধূর চিৎকার শুনে তার স্বামী ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে চলে যান। পরে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমেদ সোনাই ঘটনাস্থলে গেলে অভিযুক্ত তার সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মীর আল-আমীন আদালতে মামলাটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব
Tag :
জনপ্রিয় পোস্ট

পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা! শ্বশুরের বিরুদ্ধে মামলা

Update Time : ০৭:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত মো. রুহল আমীন (৬৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের বাসিন্দা।
আদালতের মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী গৃহবধূ গত ২৩ জুলাই হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, প্রায় এক দশক আগে অভিযুক্তের ছেলে মাসুক মিয়ার সঙ্গে ওই নারীর বিয়ে হয়। দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর অসুস্থ হয়ে দেশে ফেরেন মাসুক মিয়া। বর্তমানে তিনি পক্ষাঘাতজনিত সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে শ্বশুর বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাব ও ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২১ জুন সকালে গৃহবধূর স্বামী বাড়ির বাইরে থাকাকালে অভিযুক্ত আবারও তাকে কুপ্রস্তাব দেন। এতে সাড়া না পেয়ে তিনি নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। এরপর অভিযুক্ত শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় দাবি করা হয়েছে।
গৃহবধূর চিৎকার শুনে তার স্বামী ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে চলে যান। পরে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমেদ সোনাই ঘটনাস্থলে গেলে অভিযুক্ত তার সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মীর আল-আমীন আদালতে মামলাটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক