Dhaka ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার আনন্দ ভাগ করে নিতে মন্দিরে সিঁদুর খেললেন অভিনেত্রী শাওন

আজ বিজয়া দশমী। দুর্গাপূজার শেষ দিন। এ দিন মন্দিরে দুর্গার সমনে সিঁদুর খেলায় মেতে ওঠেন হিন্দু নারীরা।

পূজার শেষদিনে বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যান অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। পূজার আনন্দ ভাগ করে নেতে বিজয়া দশমীতে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি।

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপে শাওনও ভাগ করে নেন উৎসবের আনন্দ।

বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ ও সিঁদুর খেলার আয়োজনে মেতে ওঠেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল উৎসবমুখর পরিবেশ। সেখানেই বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শাওনকে।

শাওন বলেন, আমরা বন্ধু ঈদে দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।

এ সময় একে অপরের কপালে সিঁদুর ও আবিরের রং ছড়িয়ে আনন্দ ভাগাভাগি করেন অংশগ্রহণকারীরা। তবে উৎসবের উচ্ছ্বাসের পাশাপাশি সবার মনে ছিল দেবী দুর্গার বিদায়ের বিষাদও।

শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

ছয় দিনের শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সিঁদুর খেলা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। আনন্দ, সম্প্রীতি আর বিদায়ের আবহে মুখর রাজধানীর পূজামণ্ডপগুলো।

আরও পড়ুনঃ  পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী স্লথ, শ্বাস নিতেও করে আলসেমি!
Tag :
জনপ্রিয় পোস্ট

পূজার আনন্দ ভাগ করে নিতে মন্দিরে সিঁদুর খেললেন অভিনেত্রী শাওন

Update Time : ০৬:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আজ বিজয়া দশমী। দুর্গাপূজার শেষ দিন। এ দিন মন্দিরে দুর্গার সমনে সিঁদুর খেলায় মেতে ওঠেন হিন্দু নারীরা।

পূজার শেষদিনে বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যান অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। পূজার আনন্দ ভাগ করে নেতে বিজয়া দশমীতে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি।

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপে শাওনও ভাগ করে নেন উৎসবের আনন্দ।

বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ ও সিঁদুর খেলার আয়োজনে মেতে ওঠেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল উৎসবমুখর পরিবেশ। সেখানেই বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শাওনকে।

শাওন বলেন, আমরা বন্ধু ঈদে দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।

এ সময় একে অপরের কপালে সিঁদুর ও আবিরের রং ছড়িয়ে আনন্দ ভাগাভাগি করেন অংশগ্রহণকারীরা। তবে উৎসবের উচ্ছ্বাসের পাশাপাশি সবার মনে ছিল দেবী দুর্গার বিদায়ের বিষাদও।

শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

ছয় দিনের শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সিঁদুর খেলা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। আনন্দ, সম্প্রীতি আর বিদায়ের আবহে মুখর রাজধানীর পূজামণ্ডপগুলো।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন