Dhaka ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পে স্কেলের গেজেট না হওয়ায় আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৯ Time View

কর্মচারীদের দাবি আদায় আন্দোলনের নেতারা জানিয়েছেন, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত বিভিন্ন দপ্তর ও কার্যালয়ে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। আগের কর্মসূচির তুলনায় এদিন কর্মবিরতির সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়।

এর আগে, গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কর্মচারীরা প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছিলেন। দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এদিন সময় বাড়িয়ে নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী জানান, আন্দোলনকারীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধি মেনেই তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন না হওয়ায় কর্মসূচি সম্প্রসারণে বাধ্য হয়েছেন তারা।

তিনি আরও জানান, কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  দিনের আলোতে ট্রিপল মার্ডার, চুরি-ডাকাতি নাকি পারিবারিক বিরোধ—তদন্তে ৩ বিষয়
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পে স্কেলের গেজেট না হওয়ায় আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

Update Time : ০৬:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬