Dhaka ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রহরীকে জিম্মি করে বিদ্যুৎ কেন্দ্রে লুট

  • Reporter Name
  • Update Time : ০৬:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫০৯ Time View

নরসিংদীতে উপ-বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে প্রায় ৫ লাখ টাকার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুট করেছে একটি চক্র।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে পলাশ উপজেলার ভাগদী ৩৩/১১ কেভি লাইনের ২০ কেভি উপ-বিদ্যুৎ কেন্দ্রে এই ঘটনা ঘটে। চলতি লাইন থেকে এসব তার কেটে নেওয়ার ফলে পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ ৫টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন সুমনের ভাষ্য, রোববার ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেলে আসা ৫-৬ জন অস্ত্রধারী দুর্বৃত্ত জিম্মি করে।

এসময় চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায়। এতে পলাশ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পুলিশকে খবর দেন তারা।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুনঃ  বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রহরীকে জিম্মি করে বিদ্যুৎ কেন্দ্রে লুট

Update Time : ০৬:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নরসিংদীতে উপ-বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে প্রায় ৫ লাখ টাকার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুট করেছে একটি চক্র।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে পলাশ উপজেলার ভাগদী ৩৩/১১ কেভি লাইনের ২০ কেভি উপ-বিদ্যুৎ কেন্দ্রে এই ঘটনা ঘটে। চলতি লাইন থেকে এসব তার কেটে নেওয়ার ফলে পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ ৫টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন সুমনের ভাষ্য, রোববার ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেলে আসা ৫-৬ জন অস্ত্রধারী দুর্বৃত্ত জিম্মি করে।

এসময় চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায়। এতে পলাশ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পুলিশকে খবর দেন তারা।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুনঃ  উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিতসময়সীমা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্দেশনা