Dhaka ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন জগন্নাথপুরে যোগ দিয়েই ‘অনুমতি ছাড়া কথা নয়’, বললেন কর্মকর্তা তুলি নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজার-৩ এমপি নাসের রহমান

প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এ নোটিশ পাঠান।

আইনি নোটিশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, বর্তমানে দেশীয় নাটক ও চলচ্চিত্রে প্রেম ও রোমান্টিক উপকরণের আধিক্য দেখা যাচ্ছে। এসব কনটেন্ট ক্রমাগত প্রদর্শনের কারণে একধরনের সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। এর ফলে তরুণ সমাজ ও শিক্ষার্থীরা পড়ালেখা এবং পেশাগত ক্যারিয়ার থেকে দূরে সরে পড়ছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

এতে আরও বলা হয়, কিছু নাটক ও চলচ্চিত্রে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক ও চিত্তাকর্ষক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এতে সমাজে বিদ্যমান নৈতিক মূল্যবোধের ভিত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় সংস্কৃতি ও সামাজিক শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শালীনতা ও নৈতিকতার স্বার্থে বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতার ওপর যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগ সংবিধানে রয়েছে।

নোটিশে কেবল প্রেমভিত্তিক নাটক ও চলচ্চিত্রের আধিক্য বন্ধের পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষা বিষয়ক গঠনমূলক চলচ্চিত্র ও নাটক নির্মাণে সরকারি উদ্যোগ জোরদারের দাবি জানানো হয়েছে।

নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তা নোটিশদাতাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ নিতে বেনাপোলে স্বজনদের অপেক্ষা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ

প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ

Update Time : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এ নোটিশ পাঠান।

আইনি নোটিশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, বর্তমানে দেশীয় নাটক ও চলচ্চিত্রে প্রেম ও রোমান্টিক উপকরণের আধিক্য দেখা যাচ্ছে। এসব কনটেন্ট ক্রমাগত প্রদর্শনের কারণে একধরনের সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। এর ফলে তরুণ সমাজ ও শিক্ষার্থীরা পড়ালেখা এবং পেশাগত ক্যারিয়ার থেকে দূরে সরে পড়ছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

এতে আরও বলা হয়, কিছু নাটক ও চলচ্চিত্রে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক ও চিত্তাকর্ষক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এতে সমাজে বিদ্যমান নৈতিক মূল্যবোধের ভিত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় সংস্কৃতি ও সামাজিক শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শালীনতা ও নৈতিকতার স্বার্থে বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতার ওপর যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগ সংবিধানে রয়েছে।

নোটিশে কেবল প্রেমভিত্তিক নাটক ও চলচ্চিত্রের আধিক্য বন্ধের পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষা বিষয়ক গঠনমূলক চলচ্চিত্র ও নাটক নির্মাণে সরকারি উদ্যোগ জোরদারের দাবি জানানো হয়েছে।

নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তা নোটিশদাতাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন কিভাবে? দরকার মাত্র ৩টি ডকুমেন্ট