Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

ফ্যামিলি কার্ডের লোকবল নিয়োগে অনিয়ম,সিলেটে ইউএনও কার্যালয়ে যুবদলের তালা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ করে বিক্ষোভ করেছেন উপজেলা যুবদল ও ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। ফ্যামিলি কার্ড শুমারির জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সোমবার (১০ আগস্ট) এ কর্মসূচি পালন করেন তারা।
বেলা ১১টার দিকে উপজেলা যুবদল ও ছাত্রদলের ব্যানারে নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরে বেলা দেড়টা পর্যন্ত ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগপ্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে প্রভাবশালী মহলের সুপারিশে লোকবল নির্বাচন করা হয়েছে।
তাদের দাবি, প্রশ্নবিদ্ধ নিয়োগপ্রক্রিয়ায় নির্বাচিতদের বাদ দিয়ে যোগ্য ও প্রকৃত প্রার্থীদের ফ্যামিলি কার্ড শুমারির কাজে নিয়োগ দিতে হবে।
উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, দক্ষিণ সুরমার আটটি ইউনিয়নে ৬৯ জন তথ্য সংগ্রহকারী ও ছয়জন সুপারভাইজারকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া তথ্য সংগ্রহকারী পদে ছয়জনকে রিজার্ভ ও ৪১ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। সুপারভাইজার পদে একজন রিজার্ভ ও চারজনকে অপেক্ষমাণ রাখা হয়েছে।
তবে কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালী রাজনীতিবিদের দেওয়া তালিকা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে দক্ষিণ সুরমার ইউএনও এমদাদুল হক শরীফ বলেন, তিনি ওই সময় জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে ছিলেন। বিক্ষোভের বিষয়ে শুনেছেন, তবে কী অনিয়ম হয়েছে সে বিষয়ে বিক্ষোভকারীরা কোনো তথ্য দেননি।
রাজনীতিবিদের তালিকার ভিত্তিতে নিয়োগের অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেন, আবেদনকারীদের মধ্য থেকে স্বচ্ছতার ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই লোকবল নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে একই নিয়োগপ্রক্রিয়া নিয়ে জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলাতেও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব স্থানেও নিয়োগে অনিয়ম ও অযোগ্যদের নির্বাচনের অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুনঃ  ২০ বছর ধরে মৃত শিক্ষকের নামে বেতন উত্তোলন করছেন জামায়াত নেতা
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

ফ্যামিলি কার্ডের লোকবল নিয়োগে অনিয়ম,সিলেটে ইউএনও কার্যালয়ে যুবদলের তালা

Update Time : ০১:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ করে বিক্ষোভ করেছেন উপজেলা যুবদল ও ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। ফ্যামিলি কার্ড শুমারির জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সোমবার (১০ আগস্ট) এ কর্মসূচি পালন করেন তারা।
বেলা ১১টার দিকে উপজেলা যুবদল ও ছাত্রদলের ব্যানারে নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরে বেলা দেড়টা পর্যন্ত ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগপ্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে প্রভাবশালী মহলের সুপারিশে লোকবল নির্বাচন করা হয়েছে।
তাদের দাবি, প্রশ্নবিদ্ধ নিয়োগপ্রক্রিয়ায় নির্বাচিতদের বাদ দিয়ে যোগ্য ও প্রকৃত প্রার্থীদের ফ্যামিলি কার্ড শুমারির কাজে নিয়োগ দিতে হবে।
উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, দক্ষিণ সুরমার আটটি ইউনিয়নে ৬৯ জন তথ্য সংগ্রহকারী ও ছয়জন সুপারভাইজারকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া তথ্য সংগ্রহকারী পদে ছয়জনকে রিজার্ভ ও ৪১ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। সুপারভাইজার পদে একজন রিজার্ভ ও চারজনকে অপেক্ষমাণ রাখা হয়েছে।
তবে কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালী রাজনীতিবিদের দেওয়া তালিকা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে দক্ষিণ সুরমার ইউএনও এমদাদুল হক শরীফ বলেন, তিনি ওই সময় জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে ছিলেন। বিক্ষোভের বিষয়ে শুনেছেন, তবে কী অনিয়ম হয়েছে সে বিষয়ে বিক্ষোভকারীরা কোনো তথ্য দেননি।
রাজনীতিবিদের তালিকার ভিত্তিতে নিয়োগের অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেন, আবেদনকারীদের মধ্য থেকে স্বচ্ছতার ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই লোকবল নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে একই নিয়োগপ্রক্রিয়া নিয়ে জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলাতেও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব স্থানেও নিয়োগে অনিয়ম ও অযোগ্যদের নির্বাচনের অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ