Dhaka ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন জগন্নাথপুরে যোগ দিয়েই ‘অনুমতি ছাড়া কথা নয়’, বললেন কর্মকর্তা তুলি নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজার-৩ এমপি নাসের রহমান

বাঁশ-সুপারি গাছের সাঁকো ফিতা কেটে উদ্বোধন করে আলোচনায় বিএনপি নেতা

বরিশালের উজিরপুর পৌরসভার মাহার এলাকায় স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে নির্মিত বাঁশ ও সুপারিগাছের সাঁকো উদ্বোধন করে আলোচনায় এসেছেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান। সাঁকো উদ্বোধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা ও হাস্যরস।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে মাহার এলাকায় খালের ওপর নির্মিত প্রায় ৫০ ফুট দীর্ঘ সাঁকোটি ফিতা কেটে উদ্বোধন করেন বিএনপির এই নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহার এলাকায় একটি খালের উত্তর পাড়ে হেরিংবোন সড়ক রয়েছে। তবে সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বর্ষা ও জোয়ারের সময় সড়টির বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। এতে এলাকার জেলে ও সাধারণ বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে বাঁশ ও সুপারিগাছ ব্যবহার করে খালের ওপর সাঁকোটি নির্মাণ করেন। পরে বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষের পাশাপাশি বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় এক বাউলশিল্পী সাঁকোর ওপর দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে স্বরচিত গান পরিবেশন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহিদুল ইসলাম খান কাঁচি দিয়ে সাঁকোর সামনে টানানো লাল ফিতা কাটছেন। পরে তার এক সমর্থকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। একজন মন্তব্য করেন, ‘এই উদ্বোধন শেখ হাসিনার পদ্মা সেতুর উদ্বোধনকেও হার মানিয়েছে।’ আরেকজন লেখেন, ‘পাকা রাস্তার ওপর বাঁশের সেতু দিয়ে ফ্লাইওভার তৈরি করেছেন।’ আবার কেউ কেউ সাঁকো উদ্বোধনে কাঁচি ব্যবহারের বিষয়টিও নিয়ে হাস্যরস করেন।

তবে স্থানীয়দের ভাষ্য, হাস্যরস ও সমালোচনা যাই হোক, সাঁকোটি নির্মাণের ফলে এলাকাবাসীর চলাচলে কিছুটা সুবিধা হয়েছে।

এ বিষয়ে শহিদুল ইসলাম খান বলেন, ‘স্থানীয়দের অর্থায়নে নির্মিত সাঁকোটি উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। স্থানীয় মানুষের চলাচলের সুবিধার জন্যই এটি করা হয়েছে।’

আরও পড়ুনঃ  বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ

বাঁশ-সুপারি গাছের সাঁকো ফিতা কেটে উদ্বোধন করে আলোচনায় বিএনপি নেতা

Update Time : ০১:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

বরিশালের উজিরপুর পৌরসভার মাহার এলাকায় স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে নির্মিত বাঁশ ও সুপারিগাছের সাঁকো উদ্বোধন করে আলোচনায় এসেছেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান। সাঁকো উদ্বোধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা ও হাস্যরস।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে মাহার এলাকায় খালের ওপর নির্মিত প্রায় ৫০ ফুট দীর্ঘ সাঁকোটি ফিতা কেটে উদ্বোধন করেন বিএনপির এই নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহার এলাকায় একটি খালের উত্তর পাড়ে হেরিংবোন সড়ক রয়েছে। তবে সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বর্ষা ও জোয়ারের সময় সড়টির বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। এতে এলাকার জেলে ও সাধারণ বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে বাঁশ ও সুপারিগাছ ব্যবহার করে খালের ওপর সাঁকোটি নির্মাণ করেন। পরে বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষের পাশাপাশি বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় এক বাউলশিল্পী সাঁকোর ওপর দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে স্বরচিত গান পরিবেশন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহিদুল ইসলাম খান কাঁচি দিয়ে সাঁকোর সামনে টানানো লাল ফিতা কাটছেন। পরে তার এক সমর্থকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। একজন মন্তব্য করেন, ‘এই উদ্বোধন শেখ হাসিনার পদ্মা সেতুর উদ্বোধনকেও হার মানিয়েছে।’ আরেকজন লেখেন, ‘পাকা রাস্তার ওপর বাঁশের সেতু দিয়ে ফ্লাইওভার তৈরি করেছেন।’ আবার কেউ কেউ সাঁকো উদ্বোধনে কাঁচি ব্যবহারের বিষয়টিও নিয়ে হাস্যরস করেন।

তবে স্থানীয়দের ভাষ্য, হাস্যরস ও সমালোচনা যাই হোক, সাঁকোটি নির্মাণের ফলে এলাকাবাসীর চলাচলে কিছুটা সুবিধা হয়েছে।

এ বিষয়ে শহিদুল ইসলাম খান বলেন, ‘স্থানীয়দের অর্থায়নে নির্মিত সাঁকোটি উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। স্থানীয় মানুষের চলাচলের সুবিধার জন্যই এটি করা হয়েছে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি