Dhaka ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৪ জনেরই মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার দুইজন এবং রোববার সকালে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকায় ভাসমান অবস্থায় হেমেন্দ্র দেব নাথ ও অধীর দেবনাথের মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এর আগে শনিবার উদ্ধারকারী ডুবুরি দল অরুণ দেবনাথ ও সত্যেন্দ্র নাথ সতীর মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, শুক্রবার রাতে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন একটি নৌকায় করে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে গভীর রাতে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় নৌকাটি প্রবল বাতাসে ডুবে যায়। নৌকায় থাকা ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন।
দুর্ঘটনার পর শনিবার সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে প্রথমে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে রোববার সকালে বাকি দুইজনের মরদেহও উদ্ধার হওয়ায় নিখোঁজের তালিকা শেষ হয়।
নৌকাডুবি থেকে প্রাণে বেঁচে ফেরা এক যাত্রী জানান, হঠাৎ দমকা বাতাসে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। একই গ্রামের চারজনের মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোক নেমে এসেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া চারটি মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  সৌদি গিয়েছিলেন ভাগ্য বদলাতে, ফিরছেন মরদেহ হয়ে
Tag :
জনপ্রিয় পোস্ট

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৪ জনেরই মরদেহ উদ্ধার

Update Time : ০৬:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬