Dhaka ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

বিএসএফের পুশ-ইনে সিলেটের দুজনসহ ৫ আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে দুই নারী, দুই পুরুষ ও এক শিশুসহ পাঁচজনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে সিলেটের দুই নারী এবং ভারতের কলকাতার একজন বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়। পরে তারা জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

স্থানীয়রা জানান, বেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর পাঁচজনকে দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব এবং কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক কি না জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছেন এবং তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।

এদিকে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, তিনি এ বিষয়ে এখনো অবগত নন। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুনঃ  একসঙ্গে চার শি শু র মর্মান্তিক মৃত্যু,
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

বিএসএফের পুশ-ইনে সিলেটের দুজনসহ ৫ আটক

Update Time : ০৮:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে দুই নারী, দুই পুরুষ ও এক শিশুসহ পাঁচজনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে সিলেটের দুই নারী এবং ভারতের কলকাতার একজন বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়। পরে তারা জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

স্থানীয়রা জানান, বেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর পাঁচজনকে দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব এবং কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক কি না জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছেন এবং তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।

এদিকে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, তিনি এ বিষয়ে এখনো অবগত নন। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুনঃ  হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু