Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নাগরিকদের ১৪টি দেশ ছাড়ার আহ্বান, সহায়তা মিলবে না ইসরায়েলে

  • Reporter Name
  • Update Time : ০২:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫০৮ Time View

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে।

কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, যে পরিবহনব্যবস্থা আছে তা ব্যবহার করে ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।এই দেশগুলোর মধ্যে আছে- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এদিকে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জানিয়েছে, তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দূতাবাস কোনো সহায়তা দিতে পারবে না।

অনলাইনে পোস্ট করা একটি নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় মিশরের সঙ্গে থাকা তাবা সীমান্ত পারাপারের জন্য শাটল বাস পরিচালনা করছে। কেউ যদি দেশত্যাগের জন্য এই বিকল্প পথ বেছে নেন, তবে মার্কিন সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। 

দূতাবাস মার্কিন নাগরিকদের আরও জানিয়েছে, মিশরীয় সীমান্তের উদ্দেশ্যে রওনা দেওয়া এই বাসগুলোতে আসন পেতে হলে তাদের অবশ্যই পর্যটন মন্ত্রণালয়ের ‘ইভাকুয়েশন ফরম’-এর মাধ্যমে নিবন্ধন করতে হবে।

আরও পড়ুনঃ  ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহার করা বিমান ঘাঁটিতে আগুন
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন নাগরিকদের ১৪টি দেশ ছাড়ার আহ্বান, সহায়তা মিলবে না ইসরায়েলে

Update Time : ০২:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে।

কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, যে পরিবহনব্যবস্থা আছে তা ব্যবহার করে ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।এই দেশগুলোর মধ্যে আছে- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এদিকে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জানিয়েছে, তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দূতাবাস কোনো সহায়তা দিতে পারবে না।

অনলাইনে পোস্ট করা একটি নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় মিশরের সঙ্গে থাকা তাবা সীমান্ত পারাপারের জন্য শাটল বাস পরিচালনা করছে। কেউ যদি দেশত্যাগের জন্য এই বিকল্প পথ বেছে নেন, তবে মার্কিন সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। 

দূতাবাস মার্কিন নাগরিকদের আরও জানিয়েছে, মিশরীয় সীমান্তের উদ্দেশ্যে রওনা দেওয়া এই বাসগুলোতে আসন পেতে হলে তাদের অবশ্যই পর্যটন মন্ত্রণালয়ের ‘ইভাকুয়েশন ফরম’-এর মাধ্যমে নিবন্ধন করতে হবে।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের