Dhaka ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফোন চেক করা নিয়ে সোনিয়া-পলাশের ঝগড়া, পরে ঘটে অপ্রত্যাশিত ঘটনা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫০৭ Time View

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ঈদের নাটক ‘বেসড অন ট্রু স্টোরি’। নির্মাণ করেছেন মাহিন খান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সাফা কবির। আসছে ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

গল্পে দেখা যাবে–ভালোবাসার টানে বিয়ে করে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় সোনিয়া ও পলাশ। স্বপ্ন ছিল দুজনেরই– বিদেশে নিজেদের মতো করে জীবন গড়া। সোনিয়া পড়াশোনা করে, আর পলাশ রেস্টুরেন্টে কাজ করে সংসার চালায়। সীমিত আয়ে টানাপোড়েন শুরু হলে সোনিয়া পার্টটাইম চাকরি নিতে চায়। পলাশ প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়। কিন্তু সেখান থেকেই দূরত্বের শুরু। সোনিয়ার দেরিতে ফেরা, বসের প্রশংসার গল্প, ফোনে চ্যাট– সবকিছু পলাশের মনে সন্দেহ আর অস্বস্তি তৈরি করে। এরই মধ্যে দুর্ঘটনায় পা ভেঙে তিন মাস ঘরবন্দি হয়ে পড়ে পলাশ। মানসিক ভাঙন আরও গভীর হয়। একদিন সোনিয়ার ফোন চেক করা নিয়ে চরম ঝগড়া বাধে। সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যায় যে, সোনিয়া সংসার ছাড়ার সিদ্ধান্ত নেয়। বিচ্ছেদের পরও পলাশ তাঁকে ভুলতে পারে না। ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনায় তাদের মুখোমুখি হওয়া– গল্পে আনে নতুন মোড়।নাটকে অভিনয় প্রসঙ্গে মুশফিক ফারহান বলেন, ‘নাটকের গল্পটি অসাধারণ। পলাশ চরিত্রটি খুব বাস্তব। একজন স্বামী কীভাবে অনিরাপত্তা আর ভালোবাসার টানাপোড়েনে ভেঙে পড়ে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।’

সাফা কবিরের ভাষ্য, ‘সোনিয়া একদম একরৈখিক চরিত্র নয়। তার স্বপ্ন, স্বাধীনতা আর মানসিক দ্বন্দ্ব– সব মিলিয়ে খুব চ্যালেঞ্জিং একটি চরিত্র। দর্শক নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাবেন। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে’

আরও পড়ুনঃ  টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ফোন চেক করা নিয়ে সোনিয়া-পলাশের ঝগড়া, পরে ঘটে অপ্রত্যাশিত ঘটনা

Update Time : ০২:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ঈদের নাটক ‘বেসড অন ট্রু স্টোরি’। নির্মাণ করেছেন মাহিন খান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সাফা কবির। আসছে ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

গল্পে দেখা যাবে–ভালোবাসার টানে বিয়ে করে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় সোনিয়া ও পলাশ। স্বপ্ন ছিল দুজনেরই– বিদেশে নিজেদের মতো করে জীবন গড়া। সোনিয়া পড়াশোনা করে, আর পলাশ রেস্টুরেন্টে কাজ করে সংসার চালায়। সীমিত আয়ে টানাপোড়েন শুরু হলে সোনিয়া পার্টটাইম চাকরি নিতে চায়। পলাশ প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়। কিন্তু সেখান থেকেই দূরত্বের শুরু। সোনিয়ার দেরিতে ফেরা, বসের প্রশংসার গল্প, ফোনে চ্যাট– সবকিছু পলাশের মনে সন্দেহ আর অস্বস্তি তৈরি করে। এরই মধ্যে দুর্ঘটনায় পা ভেঙে তিন মাস ঘরবন্দি হয়ে পড়ে পলাশ। মানসিক ভাঙন আরও গভীর হয়। একদিন সোনিয়ার ফোন চেক করা নিয়ে চরম ঝগড়া বাধে। সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যায় যে, সোনিয়া সংসার ছাড়ার সিদ্ধান্ত নেয়। বিচ্ছেদের পরও পলাশ তাঁকে ভুলতে পারে না। ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনায় তাদের মুখোমুখি হওয়া– গল্পে আনে নতুন মোড়।নাটকে অভিনয় প্রসঙ্গে মুশফিক ফারহান বলেন, ‘নাটকের গল্পটি অসাধারণ। পলাশ চরিত্রটি খুব বাস্তব। একজন স্বামী কীভাবে অনিরাপত্তা আর ভালোবাসার টানাপোড়েনে ভেঙে পড়ে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।’

সাফা কবিরের ভাষ্য, ‘সোনিয়া একদম একরৈখিক চরিত্র নয়। তার স্বপ্ন, স্বাধীনতা আর মানসিক দ্বন্দ্ব– সব মিলিয়ে খুব চ্যালেঞ্জিং একটি চরিত্র। দর্শক নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাবেন। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে’

আরও পড়ুনঃ  নতুন কুঁড়ি স্পোর্টসে তৃণমূলের প্রতিভা খুঁজে আনার আহ্বান ভূমিমন্ত্রীর