Dhaka ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির বিশাল হিলা মাছ,বিক্রি হলো কত টাকায়?

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিরল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে মাছটি ঘাটে আনার পর খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিশাল আকৃতির এই মাছটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ মাছঘাটে ভিড় করেন। অনেকেই মাছটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

স্থানীয় জেলেরা জানান, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে মাছ ধরলেও এত বড় হিলা মাছ খুব কমই তাদের জালে ধরা পড়ে। তাই এমন একটি মাছ পাওয়ায় তারা আনন্দ প্রকাশ করেছেন এবং এটিকে সৌভাগ্যের বিষয় বলে মনে করছেন।

মাছটির ক্রেতা আলী মাঝি জানান, বাজারে এত বড় আকারের হিলা মাছ সচরাচর দেখা যায় না। বিশেষ আগ্রহ থেকেই তিনি নিলামে অংশ নিয়ে ৩৫ হাজার টাকায় মাছটি কিনেছেন।

জেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, মেঘনা নদীতে বড় আকারের মাছ ধরা পড়া নদীর জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তিনি বলেন, জেলেরা যদি সরকারি নিয়ম মেনে মাছ আহরণ করেন, তাহলে ভবিষ্যতেও এ ধরনের বড় মাছ পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে।

আরও পড়ুনঃ  সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাং'লাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
Tag :
জনপ্রিয় পোস্ট

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির বিশাল হিলা মাছ,বিক্রি হলো কত টাকায়?

Update Time : ০৫:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিরল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে মাছটি ঘাটে আনার পর খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিশাল আকৃতির এই মাছটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ মাছঘাটে ভিড় করেন। অনেকেই মাছটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

স্থানীয় জেলেরা জানান, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে মাছ ধরলেও এত বড় হিলা মাছ খুব কমই তাদের জালে ধরা পড়ে। তাই এমন একটি মাছ পাওয়ায় তারা আনন্দ প্রকাশ করেছেন এবং এটিকে সৌভাগ্যের বিষয় বলে মনে করছেন।

মাছটির ক্রেতা আলী মাঝি জানান, বাজারে এত বড় আকারের হিলা মাছ সচরাচর দেখা যায় না। বিশেষ আগ্রহ থেকেই তিনি নিলামে অংশ নিয়ে ৩৫ হাজার টাকায় মাছটি কিনেছেন।

জেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, মেঘনা নদীতে বড় আকারের মাছ ধরা পড়া নদীর জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তিনি বলেন, জেলেরা যদি সরকারি নিয়ম মেনে মাছ আহরণ করেন, তাহলে ভবিষ্যতেও এ ধরনের বড় মাছ পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার