Dhaka ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৫৩২ Time View

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও উঠেছে।

পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের বসুরহাট বাজারের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহতদের মধ্যে রয়েছেন সিরাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. আনোয়ার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওমর ফারুক, যুবদল নেতা শরীফ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ওসমান গনি শিহাব, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এনায়েত উল্লাহ রিফাত এবং শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদ।

সংঘর্ষের কারণ এবং কার্যালয় ভাঙচুরের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্য আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ  স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমেদ
Tag :
জনপ্রিয় পোস্ট

যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬

Update Time : ০৪:০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও উঠেছে।

পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের বসুরহাট বাজারের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহতদের মধ্যে রয়েছেন সিরাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. আনোয়ার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওমর ফারুক, যুবদল নেতা শরীফ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ওসমান গনি শিহাব, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এনায়েত উল্লাহ রিফাত এবং শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদ।

সংঘর্ষের কারণ এবং কার্যালয় ভাঙচুরের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্য আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ  প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত