Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে সুনামগঞ্জ শহরে বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • Reporter Name
  • Update Time : ০১:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫০৪ Time View

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকেট কালোবাজারি রোধ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধি অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় না করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ করা এবং পণ্যের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার কথা থাকলেও কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠান তা মানছে না। উক্ত আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ২৮/০৪/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক দুপুর ১২.৩০ হতে ২.০০ ঘটিকা পর্যন্ত সুনামগঞ্জ শহরের নতুন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্য বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭,ও ৪৫ ধারায় ০১। লোকনাথ এন্টারপ্রাইজ, নতুন পাড়া, সুনামগঞ্জ’কে ৫০,০০০/- হাজার টাকা, এবং ০২। জয় মা কালী ষ্টোর, নতুন পাড়া, সুনামগঞ্জ’কে ১০,০০০/-হাজার টাকাসহ সর্বমোট ৬০,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  তারেক রহমানের বেতন কত? সুযোগ-সুবিধা কী কী পাবেন?

এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে সুনামগঞ্জ শহরে বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Update Time : ০১:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকেট কালোবাজারি রোধ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধি অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় না করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ করা এবং পণ্যের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার কথা থাকলেও কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠান তা মানছে না। উক্ত আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ২৮/০৪/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক দুপুর ১২.৩০ হতে ২.০০ ঘটিকা পর্যন্ত সুনামগঞ্জ শহরের নতুন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্য বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭,ও ৪৫ ধারায় ০১। লোকনাথ এন্টারপ্রাইজ, নতুন পাড়া, সুনামগঞ্জ’কে ৫০,০০০/- হাজার টাকা, এবং ০২। জয় মা কালী ষ্টোর, নতুন পাড়া, সুনামগঞ্জ’কে ১০,০০০/-হাজার টাকাসহ সর্বমোট ৬০,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  জামায়াতের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে