Dhaka ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের সিলেটসহ পাঁচ জেলার ডিসি-এসপিকে আইনি নোটিশ সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিনের অনশন জগন্নাথপুরে যোগ দিয়েই ‘অনুমতি ছাড়া কথা নয়’, বললেন কর্মকর্তা তুলি নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২ হাজার রুপি ধার, দুর্গম পাহাড়ে বাবার হাহাকার শ্রীমঙ্গলে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মৌলভীবাজার-৩ এমপি নাসের রহমান

শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি কুশ ও বৈদেশিক মুদ্রাসহ হোসেন আব্দুল কাদের শেখ (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (২২ আগস্ট) বিকেলে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা।

ডিএনসি জানায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল শাহজালাল বিমানবন্দরে অবস্থান নেয়। দুপুর ২টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা ওই ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে সাক্ষী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি কুশ উদ্ধার করা হয়।

তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড, রিয়েলমি স্মার্টফোন, ভারতীয় ইলেকশন কমিশনের পরিচয়পত্র এবং ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ ও ৪০০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বাংলাদেশের কয়েকজন ব্যক্তির যোগসাজশে দেশে অবস্থান এবং মাদক চোরাচালানের পরিকল্পনার কথা জানিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।

এ ঘটনায় ডিএনসি বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং চোরাচালানের সঙ্গে বাংলাদেশে থাকা অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে জন্মাষ্টমীর আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে পুলিশ

শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Update Time : ০৬:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি কুশ ও বৈদেশিক মুদ্রাসহ হোসেন আব্দুল কাদের শেখ (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (২২ আগস্ট) বিকেলে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা।

ডিএনসি জানায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল শাহজালাল বিমানবন্দরে অবস্থান নেয়। দুপুর ২টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা ওই ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে সাক্ষী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি কুশ উদ্ধার করা হয়।

তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড, রিয়েলমি স্মার্টফোন, ভারতীয় ইলেকশন কমিশনের পরিচয়পত্র এবং ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ ও ৪০০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বাংলাদেশের কয়েকজন ব্যক্তির যোগসাজশে দেশে অবস্থান এবং মাদক চোরাচালানের পরিকল্পনার কথা জানিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।

এ ঘটনায় ডিএনসি বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং চোরাচালানের সঙ্গে বাংলাদেশে থাকা অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত