Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

শ্রীমঙ্গল রেলস্টেশনে টাস্কফোর্সের অভিযান, ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করে বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় ভারতীয় অবৈধ পণ্য পাচারের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাব ও জেলা প্রশাসনের সদস্যরা এতে অংশ নেন।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর প্রাথমিক সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

অভিযানে নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা এসব পণ্য পাচারের উদ্দেশ্যে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় রাখা হয়েছিল। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পণ্যগুলো জব্দ করা হয়।

জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে আমদানি করা পণ্য পাচার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  সংবিধান সংশোধন কমিটিতে যাবে না জামায়াত-এনসিপি­
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

শ্রীমঙ্গল রেলস্টেশনে টাস্কফোর্সের অভিযান, ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Update Time : ০৫:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করে বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় ভারতীয় অবৈধ পণ্য পাচারের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাব ও জেলা প্রশাসনের সদস্যরা এতে অংশ নেন।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর প্রাথমিক সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

অভিযানে নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা এসব পণ্য পাচারের উদ্দেশ্যে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় রাখা হয়েছিল। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পণ্যগুলো জব্দ করা হয়।

জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে আমদানি করা পণ্য পাচার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা