Dhaka ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

সংসদের সামনে শিক্ষিকা হত্যায় ৩ আসামি ৫ দিনের রিমান্ডে

  • desk news
  • Update Time : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫২০ Time View

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিলা পারভীন নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন—প্যারা পনি, সেন্ড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন রনজিলা পারভীন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনজিলা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, চিকিৎসার জন্য ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন তিনি।

বাস থেকে নেমে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা কয়েকজন তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় টানাহেঁচড়ায় তিনি রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, এর আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

সংসদের সামনে শিক্ষিকা হত্যায় ৩ আসামি ৫ দিনের রিমান্ডে

Update Time : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬