Dhaka ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

সাংবাদিক কবিরের ওপর হামলা: এখনো আটক হয়নি কোনো হামলাকারী

সিলেটের কোম্পানীগঞ্জে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ সাংবাদিক কবির আহমদের ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সাংবাদিক কবির আহমদসহ অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে গাজীপুর থেকে সিলেটে বেড়াতে আসা দুই পর্যটকও রয়েছেন।

সাংবাদিক কবির আহমদের অভিযোগ, বরখাস্ত হওয়া স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া দুলার অনুসারীরা তার ওপর হামলা চালিয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদাপাথর থেকে ফেরার সময় পর্যটকদের বহনকারী একটি গাড়িকে পেছন থেকে একটি গাড়ি একাধিকবার ধাক্কা দেয়। এ নিয়ে কারণ জানতে চাইলে পর্যটক ও গাড়িচালকের সঙ্গে অপর পক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

পর্যটকদের রক্ষা করতে সাংবাদিক কবির আহমদ এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি দল হামলায় অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

হামলায় কবির আহমদের ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে যাওয়া এবং আরেকটি মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগও রয়েছে।

ঘটনার সময় কোম্পানীগঞ্জ থানার এক উপপরিদর্শক হামলাকারীদের গাড়ি আটকানোর চেষ্টা করেন বলে জানা গেছে। তবে হামলাকারীরা দলবদ্ধভাবে বাধা দিয়ে গাড়িটি নিয়ে চলে যায় বলে অভিযোগ।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি। তিনি জানান, হামলার বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। এতে সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

সাংবাদিক কবিরের ওপর হামলা: এখনো আটক হয়নি কোনো হামলাকারী

Update Time : ০১:৩২:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ সাংবাদিক কবির আহমদের ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সাংবাদিক কবির আহমদসহ অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে গাজীপুর থেকে সিলেটে বেড়াতে আসা দুই পর্যটকও রয়েছেন।

সাংবাদিক কবির আহমদের অভিযোগ, বরখাস্ত হওয়া স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া দুলার অনুসারীরা তার ওপর হামলা চালিয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদাপাথর থেকে ফেরার সময় পর্যটকদের বহনকারী একটি গাড়িকে পেছন থেকে একটি গাড়ি একাধিকবার ধাক্কা দেয়। এ নিয়ে কারণ জানতে চাইলে পর্যটক ও গাড়িচালকের সঙ্গে অপর পক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

পর্যটকদের রক্ষা করতে সাংবাদিক কবির আহমদ এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি দল হামলায় অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

হামলায় কবির আহমদের ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে যাওয়া এবং আরেকটি মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগও রয়েছে।

ঘটনার সময় কোম্পানীগঞ্জ থানার এক উপপরিদর্শক হামলাকারীদের গাড়ি আটকানোর চেষ্টা করেন বলে জানা গেছে। তবে হামলাকারীরা দলবদ্ধভাবে বাধা দিয়ে গাড়িটি নিয়ে চলে যায় বলে অভিযোগ।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি। তিনি জানান, হামলার বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। এতে সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  শাবনূরের যে বার্তার পর ডন গ্রেফতার, সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়