Dhaka ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সক্রিয় গ্রেনেড উদ্ধার ‘ইগো-অহংকারের কাছে জাতিকে হারিয়ে যেতে দেওয়া ঠিক নয়’: শিশির মনির দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্ধ হতে পারে ৪ কোটি গ্রাহকের সিম লা.শ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শি.শুসহ আহত ৮ সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুবকের গলা কা টা লা শ উদ্ধার দালালকে ৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা পাওয়া গেছে’

  • desk news
  • Update Time : ০৬:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫২৯ Time View

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তদন্তের স্বার্থে আপাতত ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার (৩০ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।

চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত পরিচালনা করতে গিয়ে হঠাৎ করেই সাগর-রুনি হত্যাকাণ্ডের এই গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান পাওয়া যায়।

এ সময় তিনি বলেন, সাগর-রুনি মামলার বিচার বিচারিক আদালতেই হবে। তবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে নতুন পাওয়া তথ্য-উপাত্ত ও আলামত সরবরাহ করে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা হবে।

এর আগে বৃহস্পতিবার সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে ক্লু পাওয়ার কথা জানিয়েছিলেন এক প্রসিকিউটর।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন।

এদিকে, গুমের বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, যেসব গুমের ঘটনা মানবতাবিরোধী অপরাধের আইনের আওতায় পড়বে, সেগুলোর বিচার হবে ট্রাইব্যুনালে। এ ছাড়া স্বতন্ত্র গুমের ঘটনার বিচার সংশ্লিষ্ট আদালতেই হবে।

আরও পড়ুনঃ  মামলার জট কমাতে রাষ্ট্রপতির বড় নির্দেশনা
Tag :
জনপ্রিয় পোস্ট

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার ২ জন

‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা পাওয়া গেছে’

Update Time : ০৬:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তদন্তের স্বার্থে আপাতত ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার (৩০ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।

চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত পরিচালনা করতে গিয়ে হঠাৎ করেই সাগর-রুনি হত্যাকাণ্ডের এই গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান পাওয়া যায়।

এ সময় তিনি বলেন, সাগর-রুনি মামলার বিচার বিচারিক আদালতেই হবে। তবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে নতুন পাওয়া তথ্য-উপাত্ত ও আলামত সরবরাহ করে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা হবে।

এর আগে বৃহস্পতিবার সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে ক্লু পাওয়ার কথা জানিয়েছিলেন এক প্রসিকিউটর।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন।

এদিকে, গুমের বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, যেসব গুমের ঘটনা মানবতাবিরোধী অপরাধের আইনের আওতায় পড়বে, সেগুলোর বিচার হবে ট্রাইব্যুনালে। এ ছাড়া স্বতন্ত্র গুমের ঘটনার বিচার সংশ্লিষ্ট আদালতেই হবে।

আরও পড়ুনঃ  আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!