Dhaka ১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের রানআউট: ‘মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করাটা অপরাধ’

  • Reporter Name
  • Update Time : ০১:৫১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫০৪ Time View

একটি রানআউট নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বাইরেও।

ঘটনা গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে। পাকিস্তানের ইনিংসে ৩৯তম ওভারে চতুর্থ বলে সালমান আগা রানআউট হন। এই রানআউটে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। ভারতের আরেক সাবেক ক্রিকেটার অজয় জাদেজা সমালোচনা করেছেন বাংলাদেশ দলের। তাঁর ভাষায়, ‘মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করাটা অপরাধ।’সবার আগে ঘটনাটি আরেকবার ফিরে দেখা যাক। ৩৯তম ওভারে মিরাজের বলটি সামনে খেলেন স্ট্রাইকের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বল আসে মিরাজের দিকে, তিনি সেটি পা দিয়ে আটকান। এ সময় নন-স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান সালমান একটু এগিয়ে তাঁর ক্রিজের বাইরে চলে যান। বলটি মিরাজ ও সালমানের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন। কিন্তু সালমান বল ধরার আগেই মিরাজ খুব দ্রুত বল নিয়ে স্টাম্পে মারেন এবং রানআউটের আবেদন করেন। সালমান ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন।

এ ঘটনায় সালমান গ্লাভস-হেলমেট ছুড়ে ফেলে মাঠেই ক্ষোভ ঝাড়েন। কেউ কেউ প্রশ্ন তোলেন বাংলাদেশ অধিনায়কের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়েও। যদিও বল ‘ডেড’ হওয়ার আগে সালমান ক্রিজের বাইরে থাকায় নিয়মানুযায়ী তিনি রানআউট।

বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার মনে হয় না মিরাজ কোনো ভুল করেছে।’

আরও পড়ুনঃ  সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির পরিকল্পনা করছে সরকার
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

সালমানের রানআউট: ‘মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করাটা অপরাধ’

Update Time : ০১:৫১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

একটি রানআউট নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বাইরেও।

ঘটনা গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে। পাকিস্তানের ইনিংসে ৩৯তম ওভারে চতুর্থ বলে সালমান আগা রানআউট হন। এই রানআউটে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। ভারতের আরেক সাবেক ক্রিকেটার অজয় জাদেজা সমালোচনা করেছেন বাংলাদেশ দলের। তাঁর ভাষায়, ‘মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করাটা অপরাধ।’সবার আগে ঘটনাটি আরেকবার ফিরে দেখা যাক। ৩৯তম ওভারে মিরাজের বলটি সামনে খেলেন স্ট্রাইকের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বল আসে মিরাজের দিকে, তিনি সেটি পা দিয়ে আটকান। এ সময় নন-স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান সালমান একটু এগিয়ে তাঁর ক্রিজের বাইরে চলে যান। বলটি মিরাজ ও সালমানের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন। কিন্তু সালমান বল ধরার আগেই মিরাজ খুব দ্রুত বল নিয়ে স্টাম্পে মারেন এবং রানআউটের আবেদন করেন। সালমান ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন।

এ ঘটনায় সালমান গ্লাভস-হেলমেট ছুড়ে ফেলে মাঠেই ক্ষোভ ঝাড়েন। কেউ কেউ প্রশ্ন তোলেন বাংলাদেশ অধিনায়কের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়েও। যদিও বল ‘ডেড’ হওয়ার আগে সালমান ক্রিজের বাইরে থাকায় নিয়মানুযায়ী তিনি রানআউট।

বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার মনে হয় না মিরাজ কোনো ভুল করেছে।’

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী