Dhaka ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক গ্যাস অনুসন্ধানে শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ

সিলেটের বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলি ভৈরবী

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী রয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহত ৯ জনের মধ্যে এ পর্যন্ত ৪ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—সিলেট নগরের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী কন্যা খোজাইফা, কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাইফুল ইসলাম এবং কিশোরগঞ্জের ভৈরবের বাউলশিল্পী পেহেলী ভৈরবী। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুঁইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীর বাজারসংলগ্ন কাশিকাপন এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে উভয় বাসের বহু যাত্রী আহত হন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাসপাতালে আনার পর গুরুতর আহত এক শিশুর মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়া ওই শিশুসহ আরও কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে নিহতদের বাকি পরিচয় শনাক্তের কাজও অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদের প্রশাসকদের বৈঠক

সিলেটের বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলি ভৈরবী

Update Time : ০২:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী রয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহত ৯ জনের মধ্যে এ পর্যন্ত ৪ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—সিলেট নগরের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী কন্যা খোজাইফা, কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাইফুল ইসলাম এবং কিশোরগঞ্জের ভৈরবের বাউলশিল্পী পেহেলী ভৈরবী। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুঁইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীর বাজারসংলগ্ন কাশিকাপন এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে উভয় বাসের বহু যাত্রী আহত হন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাসপাতালে আনার পর গুরুতর আহত এক শিশুর মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়া ওই শিশুসহ আরও কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে নিহতদের বাকি পরিচয় শনাক্তের কাজও অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সৌদি গিয়েছিলেন ভাগ্য বদলাতে, ফিরছেন মরদেহ হয়ে